Voice of Eastern India

Kunal Ghosh: “কোন দলের প্রার্থী? TMC, নমিনেশন কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়”, কটাক্ষ কুণাল ঘোষের


Kunal Ghosh: লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল ত্যাগী মোট ২২ জন সাংসদের সঙ্গে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই বৈঠককে কটাক্ষ করেছেন কালীঘাট তৃণমূল এর বিধায়ক কুণাল ঘোষ। বিজেপির হাত শক্ত করতে দিল্লিতে বৈঠক। বিজেপি নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এই বেইমানি, গদ্দারি। কুণাল ঘোষ বলেন, “এটা তো বেইমানি। এটা গদ্দারি। এই যে সাংসদরা যারা দিল্লিতে আজকে কোনও বৈঠকে বসেছেন, বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন, তাঁরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ হিসেবে জিতেছেন। ২০২৪ সালে পাঁচ বছরের জন্য নির্বাচিত ২০২৯ অবধি। কোন দলের প্রার্থী? তৃণমূল কংগ্রেস। নমিনেশন কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক কী? ঘাসের ওপর জোড়াফুল। ভোট কারা দিয়েছেন? বিজেপি বিরোধী ভোটাররা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন।” 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.