CM Suvendu Adhikari: “এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..”, NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর
নয়াদিল্লি: সংসদে থাকা সত্বেও মুর্শিদাবাদের তিন জন সাংসদ, এনডিএ-র বৈঠকে অনুপস্থিত। গত সপ্তাহে যা ঘটেছিল, এবারও এনডিএ-র বৈঠকে তারই পুনরাবৃত্তি হল। একদিকে আবু তাহের , খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান এদিন আসেননি এনডিএ-র এই বৈঠকে। এবং তাঁরা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, আমরা এনডিএ-তেও নেই। বিজেপি-তেও নেই, মন্তব্য আবু তাহের খান।
আরও পড়ুন, অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
প্রশ্ন: আজকেও এনসিপিআই বৈঠকে তিন জন সাংসদ আজকেও পৌঁছননি। বলা হচ্ছে ঐক্যবদ্ধ নয় এনসিপিআই..
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী: আপনি গিয়ে খোঁজ খবর নিন….সংখ্যাটা গুনে নিন না। কিছু ছবি তোলা হয়েছে, আপলোড করা হবে। গুনে নেবেন ১, ২, ৩, ৪ করে (করে গুণে কটাক্ষ)..দেখতে থাকুন। এতো সবে শুরু। আগে অনেক কিছু বাকি রয়েছে।
