Voice of Eastern India

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন…


জন্ম-মৃত্যু শংসাপত্র পাওয়ার নিয়মে বদল। নথি দেবেন সরকারি আধিকারিকরা, শংসাপত্র দেওয়ার ক্ষমতা থেকে বাদ মেয়র, চেয়ারম্যান, প্রধানরা। 

পঞ্চায়েতের দুর্নীতি রুখতে আসছে কঠোর আইন। প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে আর্থিক ক্ষমতা, দায়িত্ব থাকবে  পঞ্চায়েত সচিবদের হাতে। শনিবার বিধানসভায় আসছে বিল।

রাজ্যের মুখ্যসচিবের চাকরির মেয়াদ বৃদ্ধি কেন্দ্রের। ১ অগাস্টের বদলে মনোজ আগরওয়ালের অবসরের সময়সীমা ৬ মাস বেড়ে হল ২০২৭ সালে ৩১ জানুয়ারি। বিজ্ঞপ্তি জারি রাজ্যপালের।

বাইরে পুলিশি নিরাপত্তা, নিট প্রশ্নফাঁসকাণ্ডে রাহুল গান্ধীর বাসভবনে বৈঠকে ইন্ডি জোট। ইন্ডিয়া গেট যেতে বাধা, গান্ধী সমৃতি ভবন গেলেন রাহুল-প্রিয়ঙ্কা। 

ছাত্র আন্দোলনের শুরু হওয়ার পর বড় পদক্ষেপ কেন্দ্রের। কেন্দ্রীয় শিক্ষাসচিব বিনীত জোশীকে বদল কেন্দ্রের। নতুন শিক্ষাসচিব হলেন নরেশ পাল গাঙ্গোয়ার। 

যাঁরা যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করতে চায়, তাঁদের ছাড়া হবে না। প্রশ্নফাঁসে গঠন ফাস্ট ট্র্যাক তদন্ত। সোমবার সংসদে পেশ করা হবে বিল। চলতি অধিবেশনে কড়া আইন আনার বার্তা প্রধানমন্ত্রীর।

আজ আন্দোলনকারী ও সরকারের আলোচনার সম্ভাবনা। বেলা সাড়ে ১২টায় CJP-র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করতে পারে সরকার। অনশন তুললেন ওয়াংচুক। 

নিট প্রশ্নফাঁসকাণ্ডে উত্তপ্ত সংসদ, ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধীদের। সংসদ চত্বরে সরকারের বিরুদ্ধে স্লোগান বিরোধীদের, পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান এনডিএ-র।

NEET-এ প্রশ্নফাঁসকাণ্ডে উত্তাল দেশ। ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি কেন্দ্রের।

NEET-এ প্রশ্নফাঁসকাণ্ডে উত্তাল দেশ, প্রশ্নফাঁসে গঠন ‘ফাস্ট ট্র্যাক তদন্ত’। অভিযুক্তদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে গঠনের সিদ্ধান্ত।  

যাঁরা যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করতে চায়, তাঁদের ছাড়া হবে না। পোস্ট প্রধানমন্ত্রীর। ভবিষ্যত নষ্ট করেছেন প্রধানমন্ত্রীই, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন, পাল্টা রাহুল গান্ধী।

নাসিরুদ্দিন থেকে অরিজিৎ সিং, সলমন খান, করিনা কপূর, আলিয়া ভাট। নিট প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনকারীদের পাশে তারকারা। আন্দোলনকারীদের পাশে অঞ্জন দত্ত থেকে জিৎ।

এনসিপিআই সাংসদের বিরুদ্ধে সংসদের বাইরে সরব সাসপেন্ডেড সাংসদ কল্যাণ। ইন্ডি জোটের সাংসদরা সমর্থন জানালেও, পাশে নেই কালীঘাট-তৃণমূলের সাংসদরা।

আজ ভূপেন্দ্র যাদবের বাড়িতে মধ্যাহ্নভোজে বিদ্রোহী তৃণমূল সাংসদরা। থাকতে পারেন শুভেনদু, জানালেন সুদীপ। উত্তর কলকাতা ওঁকে খুঁজছে, কটাক্ষ তাপসের।

ফের উত্তপ্ত বিধানসভা। একদিন সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ। অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদ।

আমাকে বলতে না দিলে, আমিও কাউকে বলতে দেব না। নিজের আসন ছেড়ে উঠে গিয়ে ফের আখরুজ্জামান, সন্দীপনদের হুঁশিয়ারি কুণালের। 

‘কালীঘাট-তৃণমূল’-এর ২১ জুলাই কর্মসূচিতে যানবাহন চলাচলে সমস্যা। হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ। কর্মসূচির আহ্বায়ক-সংগঠনকের বিরুদ্ধে FIR পুলিশের।

ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৮ টি মামলায় নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয়। কীভাবে সার্বিক রক্ষাকবচ ? প্রশ্ন হাইকোর্টের। পরবর্তী শুনানি বৃহস্পতিবার। 

পুর-নিয়োগে দুর্নীতি তদন্তে ছোট ছেলের পর মদনের বড় ছেলেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির। শুক্রবার আসবেন মদন-পত্নী, জানালেন কামারহাটির বিধায়কের বড় ছেলে।

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনা, নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর। 

পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের পর এবার যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্ক।বিহার-উত্তরপ্রদেশে ২ কোটি টাকার রক্ত বিক্রির অভিযোগ। রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহে নিষেধাজ্ঞা।

মালদার বৈষ্ণবনগরে বিএসএফ ক্যাম্পে চলল গুলি। ১১৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের মধ্যে সংঘর্ষ। মৃত ২ জওয়ান। আহত ১, আটক ১ জওয়ান।

আগামী সোমবার থেকে বলু ও গ্রিন লাইনে ভোর ৬টা থেকে রাত ১০.৩০ পর্যন্ত মিলবে মেট্রো। সোম থেকে শনি পর্যন্ত পরিষেবা। রবিবার মেট্রো চলবে সকাল ৯ থেকে রাত ১০.৩০টা।

সিকিমের নামচিতে টানেল ধসে মৃত্যুমিছিল। মৃতের সংখ্যা বেড়ে ২৫। এখনও কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার চালাতে গঠিত স্পেশাল টিম।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.