Voice of Eastern India

Madan Mitra | ‘বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, ‘বিদেশযাত্রার ব্যবস্থা করো’, বোমা ফাটালেন মদন মিত্র


ABP Ananda LIVE : বিজেপি তথা রাজ্য় সরকারের তরফে যাতে বিদেশযাত্রায় আপত্তি না করা হয়, সেজন্য় বিজেপির সঙ্গে কথা বলার অফার দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পরদিন এও বলেছিল, ‘শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাও কী হল।’ বিদেশ যেতে মরিয়া অভিষেকের বিরুদ্ধে পরপর বোমা ফাটালেন মদন মিত্র।

 

এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের পর এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক। ভিনরাজ্যে রক্ত-প্লাজমা পাচার-সহ একাধিক বেনিয়মের অভিযোগে এবার ৬টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এই তালিকায় রয়েছে – যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্ক, সোনারপুরের ইস্পাত কো-অপারেটিভ হাসপাতাল ব্লাড সেন্টার, বেলেঘাটার ওম ব্লাড সেন্টার, আলিপুরের কোঠারি মেডিক্যাল ব্লাড সেন্টার, হাজরার পিপলস ব্লাড ব্যাঙ্কের, এন্টালির লাইফ কেয়ার। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই ৬টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ দায়ের করেছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। রক্ত সংগ্রহ, মজুত রাখা ও এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে গুরুতর গাফিলতিরও প্রমাণ মিলেছে। এর আগে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছিল ড্রাগ কন্ট্রোল। এবার তাদের র‍্যাডারে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক।                        

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.