Mahua Moitra News: স্বাধীনতা দিবসের আগের রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসে বিক্ষোভ। ‘কালীঘাট তৃণমূল’-এর সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান। গভীর রাতে, কৃষ্ণনগরের সার্কিট হাউস খালি করার নির্দেশ দেওয়ার অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র। নোটিসে নদিয়ার জেলাশাসক-সহ ৩ সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। সংসদীয় দায়িত্ব পালনে বাধা দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। নোটিসে স্পিকারের কাছে সাংসদ হিসেবে যাবতীয় সুরক্ষার আবেদন করেছেন তিনি।
এদিকে, IPAC-এ ED তল্লাশিতে বাধা ও ফাইল চুরির অভিযোগে মামলা। ‘রাজ্যে সরকার বদল হয়েছে, তারা CBI তদন্তের নির্দেশ দিতেই পারে। ED-র আর্জি মেনে CBI তদন্তের নির্দেশ দিতেই পারে’, সওয়াল তৃণমূলের রাজ্যসভার সাংসদ, আইনজীবী মেনকা গুরুস্বামীর। পাল্টা বিরোধিতা সলিসিটর জেনারেল তুষার মেহতার।
