Voice of Eastern India

Mamata Banerjee: “রাত ১০ টায় ৬০০ জনের বাইক বাহিনী পাঠিয়েছিল, …তারকাটা পার্টি”, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে লাগাতার আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা: ২১ জুলাইয়ের আগের রাতে ‘কালীঘাট-তৃণমূল’-এর সভাস্থলে হামলার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ। এ ছাড়াও সভাস্থলের মাইকের তারও খুলে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে রাতভর বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেন, মহুয়া মৈত্র ও ডেরেকরা।

আরও পড়ুন: “শহিদ পরিবার না থাকলে, তৃণমূলের এত বাড়বাড়ন্ত হত না”, মেয়ো রোডের সভা থেকে বললেন অনুব্রত মণ্ডল

শহিদ স্মরণের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনার কথা  বলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “ওরা রাত ১০ টায় স্টেজ ভেঙেছিল। রাত ১০ টায় সমস্ত সাউন্ড সিস্টেম কেটে দিয়েছিল। রাত ১০ টায় ৬০০ জনের বাইক বাহিনী। সমস্ত ক্রিমিনালদের পাঠিয়েছিল এখানে, সব ভেঙে তছনছ করার জন্য।”

তৃণমূল সুপ্রিমো বলেন, কীভাবে তিনি এই ঘটনার খবর পান আর তারপর কীভাবে তিনি ছুটে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সঙ্গে সঙ্গে দোলার মেসেজ পাই আমি, ১০ টা ৫-এ। আমরা সঙ্গে সঙ্গে, ১০ টা ১৫-এর মধ্যে এখানে চলে আসি। আমার সঙ্গে কল্যাণও আসে। মহুয়ারা পরে আসে। দোলাও ছিল। আমার ছাত্র যুব নেতারা, আইটি; প্রাণ দিয়ে লড়াই করেছে। আমি স্যালুট জানাই আমার স্বেচ্ছাসেবকদের। তারা সারা রাত ধরে যেভাবে লড়াই করেছে। আমি সবার মুখগুলোকে চিনে নিয়েছি।”

আরও পড়ুন: ফ্রি টিকিটের জন্য বিশেষ ব্যবস্থা, মহিলাদের বাসের টিকিট নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিনি বলেন, আবার রাত ১১ টার সময় তাঁদের উপর আক্রমণ হয়। তিনি বিজেপিকে তারকাটা পার্টি বলে কটাক্ষ করেন। রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী বলে, “রাত ১১ টায় আবার এসেছে। আবার সাউন্ডের লোকেরা লাগিয়েছে কানেকশন। তারগুলো কেটে গিয়ে চলে গিয়েছে। তারকাটা পার্টি, বিজেপি পার্টি। সব তার কেটে দিয়েছিল। বলে না, যার কেউ নেই তার ঈশ্বর আছে। আমি এখান থেকে সকাল ৭ টার পর বেরিয়েছি। কারণ, ওদের টার্গেট ছিল রাত ২ টো থেকে সকাল ৭ টা।”

তিনি তারপর আরও বলেন, “আমি আপনাদের বলি, আপনারা যেভাবে লড়াই করেছেন, গোটা রাত লুম্পেন বাহিনী বাইক নিয়ে ঘুরে বেড়িয়েছে। তারকাটার দল। সাউন্ডের তার কাটতে কাটতে গিয়েছে। আমি, অভিষেক, কুণাল সারারাত ছিলাম। মহুয়াও ছিল।”

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.