Mamata Banerjee: ‘শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে’, বাড়ির সামনে ‘বাড়তি পুলিশ মোতায়েন’ প্রসঙ্গে মমতা
কলকাতা: বারুইপুরের নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করলেন, তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি বারুইপুরের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বলে ঠিক করেছিলেন। ‘বাড়ির সামনে এত পুলিশ কেন’, এই প্রশ্ন ও করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
বাড়ির সামনে বাড়তি পুলিশ, কী বললেন ক্ষুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়?
একটি ফেসবুক পোস্টের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বারুইপুরে যে ঘটনা, ভয়ের পরিবেশ সহ্য করতে করতে মানুষের সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। আমি কোনোদিন দাঙ্গা হাঙ্গামা পছন্দ করি না। আমি ভেবেছিলাম, একাই বারুইপুর যাব, শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করব। আমার বাড়ির সামনের সমস্ত রাস্তা, মোড়ের মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত রুটমার্চ হচ্ছে। প্রায় ১ হাজার পুলিশ, CRPF থেকে শুরু করে প্রচুর পুলিশ… সবাই জমায়েত হয়েছে। শুনছি আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে। মুখে না বলে, ‘হাউজ অ্যারেস্ট’ করা হয়েছে বলেই শুনছি। এমন কী ঘটল যে আমার বাড়ির সামনে রুটমার্চ করতে হচ্ছে?’ অন্যদিকে তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী ফেসবুকে ছবি পোস্ট করে দাবি করেছেন যে, মোবাইলে মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন।
কী ঘটেছে বারুইপুরে?
নাবালিকার দেহ উদ্ধার ঘিরে আজ অগ্নিগর্ভ হয়ে ওঠে বারুইপুর। মৃতদেহ রাস্তায় ফেলে চলল বিক্ষোভ। খুনে অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। নাবালিকাকে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে SIT গঠন করা হয়েছে। ১২ বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে রবিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। রাস্তায় মৃতদেহ রেখে, গাছের গুড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে চলল টানা বিক্ষোভ। ক্ষোভ সামলাতে গিয়ে আক্রান্ত হল পুলিশও। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। নিহতের পরিবারের দাবি, জন্মদিন উপলক্ষ্যে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। অভিযোগ, এর পর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, ক্লাস সিক্সের এই ছাত্রীর সঙ্গে এলাকারই কয়েকজন যুবককে দেখতে পান নাবালিকার পরিবার ও স্থানীয়রা। একজনকে ধরেও ফেলেন। অভিযোগ, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই নাবালিকার মৃতদেহের খোঁজ মেলে। রবিবার সকালে একটি পুকুর থেকে বস্তাবন্দি নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নাবালিকার দেহ রাস্তায় রেখে শুরু হয় বিক্ষোভ।
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
