ক্ষমতায় থাকাকালীন উঠতে-বসতে যে বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ করতেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, বৃহস্পতিবার বাড়িতে হামলার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন তিনি। বিধানসভা ভোটে হারের পর সিপিএমকে নিয়ে সুরবদল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। এম এ বেবি-র সঙ্গে ফোনে কথা, আইনজীবী শামিম আহমেদের ওপর হামলার নিন্দার পর এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন।
আরও পড়ুন – আজ নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের গণনা। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু। গণনাকেন্দ্র ঘিরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম স্তরে ঢোকার মুখে পরিচয়পত্র ও ECI পাস খতিয়ে দেখবে স্থানীয় পুলিশ। দ্বিতীয় স্তরে থাকবে রাজ্য পুলিশ। তৃতীয় স্তরে অর্থাৎ গণনা হলের দরজায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। সরগরম নন্দীগ্রাম, নিষ্প্রভ রেজিনগর। গণনাকেন্দ্রে না থাকার সিদ্ধান্ত গতবার ৫৮ হাজারেরও বেশি ভোটে জেতা হুমায়ুন কবীরের AJUP-র। গণনা হলে থাকছে না মমতা তৃণমূলের কোনও প্রতিনিধিও।
