ABP Ananda LIVE: ABP Ananda LIVE : আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে যোগাভ্যাসের কর্মসূচি সেরে গার্ডেনরিচে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে এই তিন যুদ্ধজাহাজ নৌসেনার হাতে আনুষ্ঠানিক তুলে দেওয়া হল। যদিও মার্চেই এই তিন যুদ্ধজাহাজ নৌসেনার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। শুধু আনুষ্ঠানিক ভাবে এই রণতরীগুলিকে নৌসেনার হাতে তুলে দেওয়া বাকি ছিল। আন্তর্জাতিক যোগ দিবসে নৌসেনার হাতে সেই তিন রণতরী তুলে দিলেন প্রধানমন্ত্রী।
আরও খবর
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিতর্কে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে নিশানা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। দলের অ্যাকাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা খরচ করেছেন ঋতব্রত ও সন্দীপন খরচ করেছেন ২৭ লক্ষ টাকা, দাবি করছেন কুণাল ঘোষ। ইতিমধ্যেই তৃণমূলের ৩টি অ্য়াকাউন্টে ‘ডেবিট ফ্রিজ’ করেছে পুলিশ। সেখানে জমা থাকা ৪৪০ কোটি টাকা তোলা যাবে না বলে ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে পুলিশ। প্রথমে ব্য়াঙ্ককে চিঠি দিয়ে অ্য়াকাউন্ট থেকে লেনদেন বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। তারপর বিধাননগর পুলিশের সাইবার থানার দ্বারস্থ হয় ঋতব্রত শিবিরও।
