জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল রাজধানী। মল্লিকার্জুন খাড়গের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে ইন্ডি জোটের সাংসদরা। পথে নেমে বিক্ষোভ আপের।
জ্ঞানেশ কুমার আইনি নির্বাচন কমিশনার নয়। গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আক্রমণ রাহুল গান্ধীর।
গতকাল আকাশবাণী ভবনে দিনভর ধর্না-বিক্ষোভ। রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের। জোর করে ঢোকার অভিযোগ। FIR অন্যান্য সাংসদ-সহ আন্দোলনকারীদের বিরুদ্ধেও।
CEC নিয়োগ সংক্রান্ত মামলায় ২ বিচারপতির ভিন্ন মত। রায় পুনর্বিবেচনার আর্জি। মামলা যেতে পারে বৃহত্তর বেঞ্চে। জ্ঞানেশ কাণ্ডে তোলপাড়ের মধ্যেই জানাল সর্বোচ্চ আদালত।
গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথের সময় ভাবিনি এই পর্বও আসবে। প্রশাসক মোদির ২৫ বছরে নতুন স্লোগান প্রধানমন্ত্রীর।
প্রশাসক মোদির ২৫ বছর। বিরোধীদের নিশানা প্রধামন্ত্রীর। আগে কোনও সঙ্কট এলেই অর্থনীতি ডুবে যেত। আমদানির রাস্তা খোঁজা হত। ১২ বছরে দেশের ছবি পুরো পাল্টে গিয়েছে।
দেশজুড়ে পালিত সেবা জ্যোতি কর্মসূচি। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রী।
প্রশাসক নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি। রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘সেবা জ্যোতি যাত্রা’ পালন বিজেপির। কোচবিহার থেকে পুরুলিয়া, চুঁচুড়া। মশাল মিছিলে শমীক।
কেন সাংসদ পদ খারিজ নয়? কাল শেষ হচ্ছে অধ্যক্ষের দেওয়া বর্ধিত সময়সীমা। আরও ১০ দিন সময় বাড়ানোর আর্জি জানাচ্ছে NCPI. খবর সূত্রের। আর কি সময় পাবেন? সংশয়ে সাংসদরাই।
ভোটের দিন আটক, আজ রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের।
বিধাননগর সাইবার ক্রাইমের পর এবার টালা থানা। গতকাল পুলিশকে হুমকি ও মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ। এবার হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার।
দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। ইডির তলবে ফের হাজিরা ইন্দ্রনীল সেনের। ব্যাঙ্ক লেনদেনের নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে প্রাক্তন মন্ত্রী।
মালদা জেলা পরিষদের পর ইংরেজবাজার পুরসভাও বিজেপির। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী অম্লান ভাদুড়ি। প্রার্থীই দিল না অন্য কোনও দল। অনুপস্থিত ৩ তৃণমূল কাউন্সিলর।
নাড্ডার কনভয়কাণ্ডেও পুষ্পা-যোগ? হামলায় জড়িত থাকার অভিযোগে মামলায় যুক্ত করা হল ধৃত ফলতার জাহাঙ্গির খানকে। আগেই অন্যান্য মামলায় ধৃত ৩ জনকে মামলায় যোগ।
খড়গপুুরে ফের শ্যুটআউট। সকুটিতে যাওয়ার সময় দু’জনকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ নাবালক। আশঙ্কাজনক অবস্থায় রেফার কলকাতায়। কী করণে ঘটনা, তদন্তে পুলিশ।
ট্যাংরায় চাঞ্চল্যকর কাণ্ড। অ্যাপ ক্যাবে পাঁ বাঁধা অবস্থায় মধ্যমগ্রামের বাসিন্দার দেহ উদ্ধার। তদন্তে পুলিশ ও হোমিসাইড শাখা।
দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য। আক্রান্ত চন্দ্রকোণা ব্লকের বেলগেড়িয়া পঞ্চায়েতের সদস্য। ধারাল অস্ত্র নিয়ে হামলা। তদন্তে পুলিশ।
উৎসবের মুখে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ। আক্রান্তের সংখ্যা ৯ হাজার পার। পরিস্থিতি মোকাবিলায় আজ স্বাস্থ্য ভবনে জরুরি প্রশাসনিক বৈঠক। জারি অ্যাডভাইজরি।
প্রায় সাড়ে তিন বছর পর রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। ২৫ বেসিস পয়েন্ট বেড়ে রেপো রেট হল ৫.৫। বাড়তে পারে গাড়ি, বাড়ির ইএমআই। নিম্নমুখী শেয়ার বাজার।
আজ থেকে ফের দুর্যোগের পূর্বাভাস। ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কলকাতা-সহ দুই বঙ্গেই হলুদ সতর্কতা। ১০ অক্টোবর মহালয়ার পর অবস্থার উন্নতির পূর্বাভাস।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায়। আর্জেন্তিনার জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচ খেললেন লিওনেল মেসি। শেষ ম্যাচেও মেসি ম্যাজিক। গোল করলেন, গোল করালেন।
