Voice of Eastern India

News Live Updates: ‘সবকিছুর একটা সীমা আছে,’ DJ মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট


চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল। (TMC News)

ঋতব্রত-তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, কার্যকরী রাজ্য সভাপতি জাভেদ।দলত্যাগের পরেই বিদ্রোহীদের জাতীয় কর্মসমিতিতে চন্দ্রিমা। ছেলেরও পদপ্রাপ্তি। (Trinamool News)

তৃণমূলের জন্য দরজা বন্ধ বলেও ৩ দলত্যাগীকে রাজ্যসভায় বিজেপির টিকিট। তথাগত রায় বলেলন, “.সরলরেখা নয়, বক্ররেখায় চলছে। নিখিল…বিজেপির মধ্যে কি ভাল, যোগ্য ব্যক্তি কোনও কেউ ছিল না?” (BJP News)

নদিয়া জেলা পরিষদে বিদ্রোহী তৃণমূলের সমর্থন চায় বিজেপি। সভাধিপতি নির্বাচনে নাম না করে বার্তা সাংসদের। 

হুমায়ুনের ইস্তফা দেওয়ায় উপনির্বাচনের পথে রেজিনগর। বিধানসভায় ২০৯ চান শুভেন্দু অধিকারী। বললেন, “রেজিনগরটা দেবেন তো…যা চাইবেন দেব, দুহাত ভরে দেব…।” (Suvendu Adhikari)

২১ জুলাইয়ের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট-তৃণমূল। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ করতে চায় ঋতব্রত-তৃণমূল। 

DJ-মামলায় দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা। সবকিছুর সীমা আছে, ভয়েস টেস্ট না দিলে রক্ষাকবচ প্রত্য়াহার। হাইকোর্টের ভর্ৎসনার পর মামলা তুললেন অভিষেক। (Abhishek Banerjee)

এক এজলাসে মামলা, কীভাবে আবার অন্য এজলাসে? অভিষেকের ভূমিকায় কষুব্ধ হাইকোর্ট। রক্ষাকবচ পেয়েও তদন্তকে বিভ্রান্ত করার কৌশল বলে তিরস্কার। (Calcutta High Court)

হাজিরা দেবেন অভিষেক, রক্ষা করুন ডিম আক্রমণ থেকে। মরিয়া আবেদন আইনজীবীর। হেনস্থার শিকার হবেন না, নিশ্চিত করবে পুলিশ, নির্দেশ হাইকোর্টের।

ভোটে উস্কানি মামলায় যেতেই হবে বিধাননগর। কণ্ঠস্বরের নমুনা যাতে অন্য ক্ষেত্রে ব্যবহার না হয়, আবেদন আইনজীবীর। কোনও নির্দেশ দিল না হাইকোর্ট।

আরও বিপাকে কালীঘাট-তৃণমূল। নতুন করে ৪টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর পুলিশ। সাজানো প্লট, দাবি কুণালের। কালো টাকার দল, পাল্টা শঙ্কর। (Mamata Banerjee)

দুর্নীতির অভিযোগ, বাসন্তীতে কাদা-ডিমে মাখামাখি তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর। 

অভিষেকের সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে এসে পা-ই বাদ। গাফিলতির অভিযোগে থানায় মহেশতলার পরিবার। 

তৃণমূল জমানায় পানিশমেন্ট পোস্টিং। প্রতিহিংসার শিকার হওয়া চিকিৎসক-অধ্যাপকদের গুরুত্বপূর্ণ জায়গায় ফেরাচ্ছে নতুন সরকার। একসঙ্গে ৪৪ জনের বদলি।

আয়ুষ্মানের সুবিধা না পেলে এবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। রেজিনগরের সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বললেন,  ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা, এ রাজ্যে নয়, সারা ভারতে সুবিধা মিলবে।

সংখ্যালঘু তোষণ নিয়ে রেজিনগর থেকে মমতাকে খোঁচা দিয়ে হুমায়ুনকে ফের সমঝে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কাপুরুষ নই।”

নাবালিকাকে গণধর্ষণ-খুনের মূল অভিযুক্তের এনকাউন্টার। তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা। সঙ্গে বারুইপুর থানার অফিসাররা।

 আজ বারুইপুরে নতুন ফাঁড়ির উদ্বোধন। যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যাবেন নির্যাতিতার বাড়ি, দেখা করবেন গণপিটুনির শিকার নিরপরাধের পরিবারের সঙ্গে। 

গুরুগ্রামে এনকাউন্টার, গ্যাংস্টারের ৪ সঙ্গী নিকেশ। ৪ পুলিশকর্মী-ও গুলিবিদ্ধ। SGT বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলেকে অপহরণের ছক বানচাল।

 বারুইপুরে তাণ্ডবে আরও গ্রেফতার। ধুলিয়ান-সামশেরগঞ্জের প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 

লেকটাউনে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। আর জি করে চিকিৎসা করাতে এসে জানতে পারল পরিবার। টালা থানায় পকসো আইনে জিরো FIR.

সোশাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে বিপাকে। কলকাতা পুলিশের ২ ডিসি সাসপেন্ড। সাসপেন্ড DC পোর্ট-২ পার্থপ্রতিম দাস, DC নর্থ-৩ বিধান সাহা।

সুরেন্দ্রনাথ কলেজের পর নিউ ব্যারাকপুরের APC কলেজ। ইউনিয়ন রুমেই ফূর্তির আখড়া। উদ্ধার লাঠি। তালা ঝোলাল ছাত্ররাই। ব্যবস্থা নেবে প্রশাসন, দাবি কর্তৃপক্ষের।

সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে অফিসটাইমে বিপত্তি। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা।

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.