Voice of Eastern India

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?


কলকাতা : মঙ্গলবার ৪ অগস্ট প্রবল দুর্যোগের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। লাল, কমলা, হলুদ – তিন ধরনের সতর্কতাই জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, কিছু জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিও হতে পারে। অর্থাৎ অতিরিক্ত বা অত্যধিক বেশি বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার – এই তিন জেলাতেই মূলত সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা জারি রয়েছে এই তিন জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, এই তিন জেলার দু-এক জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে ৪ অগস্ট মঙ্গলবার। এই তিন জেলার বাকি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলেও সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ? 

কালিম্পং এবং কোচবিহার – এই দুই জেলাতেও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার জন্য এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর জেলার দু-এক জায়গায় দুর্যোগের প্রভাব বেশি থাকবে। তার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

শুধু বৃষ্টি নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়াও। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর – এই তিন জেলাতেও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির মতো ভালভাবেই ঝড়বৃষ্টির দাপট অনুভূত হবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার – উত্তরবঙ্গের উপরের দিকে এই ৫ জেলাতেই ৪ অগস্ট সবচেয়ে বেশি দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির জেরে ধস নামতে পারে। চাষের জমি ও ফসলের ক্ষতি হতে পারে ঝড়বৃষ্টিতে। তুলনায় নিচু জায়গায় জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টিতে। ধসের জেরে রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক – সব নদীতেই বাড়ছে জলস্তর। 

Source link





Source link

Leave A Reply

Your email address will not be published.