ABP Ananda LIVE : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু। হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার । ওই স্টাফ নার্সের নাম রূপালি বর্মন। গাইনি বিল্ডিংয়ের শৌচাগার থেকে দেহ উদ্ধার। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এনআরএস হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। হাসপাতালের স্ত্রী-রোগ বিভাগের শৌচাগার থেকে দেহ উদ্ধার হয়েছে নার্সের। শৌচাগারের দরজা ভেঙে গতরাতে দেহ উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্রে খবর HDU-তে ডিউটি চলাকালীন হঠাৎই নিখোঁজ হয়ে যান ওই নার্স। পরে দেহ উদ্ধার হয় শৌচালয় থেকে।
শৌচালয়ে দেহের পাশে পড়ে ছিল অচৈতন্য করার ওষুধ ফেন্টানিল, মিডাজোলামের ৩টে ভায়াল। নার্সের কনুইয়ের সন্ধিস্থলের শিরায় দেওয়া হয়েছে ওষুধ, অনুমান চিকিৎসকদের। নার্সের রহস্যমৃত্যুর খবর পেয়ে NRS হাসপাতালে পৌঁছলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানে তিনি অধ্যক্ষ, মেট্রনের সঙ্গে কথা বলেন বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতর নজর রাখবে বলেই সূত্রের খবর।
