কলকাতা : আগেই জানিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, সেই মত বিধানসভায় পাস হয়ে গেল পঞ্চায়েত সংশোধনী বিল। প্রধান, উপপ্রধানদের ক্ষমতা কমিয়ে সংশোধনী বিল পাস করে দিল বিজেপি সরকার। পঞ্চায়েতের টাকা খরচে এবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সই বাধ্যতামূলক। পঞ্চায়েতে সংশোধনীর পক্ষে পড়ল ১৬৯টি ভোট, বিপক্ষে ১৩। বিপুল ভোট পেয়ে শনিবার পাস হয়ে গেল পঞ্চায়েত সংশোধনী বিল। গ্রামীণ এলাকায় উন্নয়নমূলক কাজ যাতে কোনওভাবেই থমকে না যায়, তা নিশ্চিত করতেই সরকারের এই বড় পদক্ষেপ।
