Voice of Eastern India

Pankaj Dutta : প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী


কলকাতা : দশকের পর দশক ধরে রাজ্য় পুলিশের দক্ষ, সৎ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেষ জীবনে তাঁকেই সেই পুলিশের হাতে হেনস্থা হতে হয় বলে অভিযোগ ওঠে। বড়তলা থানায় প্রাক্তন IPS অফিসার পঙ্কজ দত্তকে ডেকে হেনস্থার অভিযোগে জল গড়ায় রাজ্য মানবাধিকার কমিশন পর্যন্ত। অবশেষে বিজেপি সরকার ক্ষমতায় এসে, নিল বড় ব্যবস্থা। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন,  অবসরপ্রাপ্ত IPS অফিসার পঙ্কজ দত্তকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বড়তলা থানাতে একাধিকবার ডেকে হেনস্থা করা হয়। পঙ্কজ দত্তকে সকাল ১০টায় ডাকা হয়, রাত ১০টায় ছাড়া হয়। তাঁকে থানায় চা তো দূরের কথা, জল খেতেও দেওয়া হয়নি। করা হয় অপরিসীম হেনস্থা। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সেইসময় তৎকালীন বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলাম। সেইসময়কার আইওকে সাসপেন্ড করলাম। সেইসময় ওই থানার যিনি আইসি, সেই সুবর্ণ দত্তকে সাসপেন্ড করলাম’।  

পঙ্কজ দত্তর সঙ্গে এমন ঘটনা ঘটার পর প্রবল অপমানে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই ঘটনা নিয়ে মানবাধিকার কমিশনে অভিযোগ জানান দুই আইনজীবীও। হালে কমিশন রেকর্ড করে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ও আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়ের বয়ান।  আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় জানান, পুলিশের কাছে মানুষকে গিয়ে বারবার হেনস্থা হতে হয়। মানবাধিকার কমিশনের তরফ থেকে গাইডলাইন দেওয়া হোক। 
 
আর জি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদ আন্দোলন চলাকালীন একটি মন্তব্য়ের প্রেক্ষিতে প্রাক্তন IPS অফিসার পঙ্কজ দত্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  পরে তাঁকে ডেকে পাঠানো হয় বড়তলা থানায়। অভিযোগ সেদিন ঘণ্টার পর ঘণ্টা তাঁকে থানায় বসিয়ে রাখা হয়। থানার বাইরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়! অভিযোগ সেই বিক্ষোভ ছিল পুরোটাই পরিকল্পিত! থানার ভিতরে বসিয়ে রেখে এবং বাইরে বিক্ষোভ দেখিয়ে, একজন প্রাক্তন আইপিএস অফিসারকে কার্যত হেনস্থার অভিযোগ ওঠে। এই ঘটনার কয়েকদিন পর,  ২৩ অক্টোবর, বারাণসীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান পঙ্কজ দত্ত।  সেখানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। নাক-মুখ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয় বারাণসীরই হাসপাতালে। গতবছর ৩০ নভেম্বর সেখানেই তাঁর মৃত্য়ু হয়। 

এবার সেই ঘটনাতেই সরাসরি বড় ব্যবস্থা নিল রাজ্য সরকার। 

              

আরও পড়ুন : কেন আন্দোলন এতটা বেড়ে যাওয়ার পর পদত্যাগ? সোশ্যাল মিডিয়ায় যা জানালেন ধর্মেন্দ্র প্রধান                                       

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.