ABP Ananda LIVE : রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ। কথা চলছে বিভিন্ন দফতরের সঙ্গে। জানিয়ে দিল পাবলিক সার্ভিস কমিশন। ৩০ জুলাই বৈঠক।
আরও খবর
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ। সম্প্রতি ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকেও সেই অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান। এনিয়ে এবার অবস্থান জানাল ভারত। মঙ্গলবার ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়, প্রচলিত পদ্ধতি মেনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৪-এর অগাস্ট মাসে তাঁর সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা থেকে পালিয়ে এসে ভারতে রয়েছেন বছর ৭৮-এর হাসিনা। ওই বছর ছাত্র আন্দোলন সম্পর্কিত একাধিক মামলার কারণে তাঁর প্রত্যর্পণ চেয়ে আসছে বাংলাদেশ।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদিক সম্মেলনে বলেন, “আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছি যে, ভারতের পক্ষ থেকে প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কোনও আপডেট বা নতুন তথ্য পাওয়া গেলে আমরা তা আপনাদের জানাব।” মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন আগের সরকারও হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে নৃশংস দমন-পীড়নের ঘটনায় তিনি ‘মানবতাবিরোধী অপরাধে’ দোষী সাব্যস্ত হয়েছেন। ২০২৪ সালে সরকারবিরোধী বিক্ষোভ দমনের সময় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর, গত বছর দেশের যুদ্ধাপরাধ বিষয়ক আদালত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়।
