Voice of Eastern India

Road Accident: গাছে ধাক্কা মেরে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি! শেষ মুহূর্তে চালক…

হংসরাজ সিংহ,পুরুলিয়া: পথ চলতি সড়কে হঠাৎ ভয়াবহ দুর্ঘটনা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক! নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়ি, আগুন লেগে যায় গাড়িতে। কোনোক্রমে গাড়ি থেকে বেরিয়ে এসে, প্রাণে বাঁচেন চালক।

রাস্তায় দুর্ঘটনা, গাড়িতে ধরে গেল আগুন

রাস্তায় চলতে চলতেই ভয়াবহ অগ্নিকাণ্ড! অল্পের জন্য বাঁচলেন গাড়ির চালক! ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। পুরুলিয়ার জেলার সাঁতুড়িতে সোমবার সকালে নাথপুর–বাঁকুড়া রাজ্য সড়কে ঘটে যায় এই দুর্ঘটনা।স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে একটি চারচাকা গাড়ি রঘুনাথপুর থেকে শালতোড়ার দিকে যাচ্ছিল। সাঁতুড়ি হাই স্কুলের সামনে পৌঁছতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। আর ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই, গাড়িতে আগুন ধরে যায়! কোনোক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন গাড়ির চালক। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এবং অল্প সময়ের মধ্যেই গোটা গাড়িটি আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার জেরে, রঘুনাথপুর – বাঁকুড়া রাজ্য সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে রঘুনাথপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে, দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন সম্পূর্ণ নেভানোর পর রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কী কারণে দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

মুখোমুখি সংঘর্ষে চুরমার হল বাস, মৃত ১ শিশু

পুরুলিয়ার জামসেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে কান্টাডি মোড়ের কিছু দূরে শুক্রবার ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। যাত্রীবোঝাই একটি বাসের সঙ্গে একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বহু বাসযাত্রী। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাসটি পুরুলিয়া থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে নামে। আহতদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানা গিয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

আরও পড়ুন: Bollywood News: জ্বর, পিঠে ব্যথা.. ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় নাজেহাল অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় এসে…

Source link

Source link

Leave A Reply

Your email address will not be published.