Voice of Eastern India

Sabyasachi Dutta News : পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার পর এবার সব্যসাচী ঘনিষ্ঠর কেজি কেজি সোনা ! পুলিশ আর যা যা পেল টিনার ঘরে


সমীরণ পাল , রঞ্জিত সাউ, আবির দত্ত, কলকাতা : পার্থ চট্টোপাধ্য়ায়ের পর আরও এক তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়িতে মিলল সোনার খনির হদিশ। তোলাবাজির মামলায় ধৃত তৃণমূল নেতাকে নিয়ে পুলিশের দফায় দফায় তল্লাশি, আর তাতেই ফের উদ্ধার হল প্রচুর সোনা ! এবার সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হল ৩ কেজির বেশি সোনা, যার আনুমানিক মূল্য ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। 

গ্রেফতারির পর থেকে সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে প্রায়ই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে নিয়ে সোমবার গভীর রাতে নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য টিনা ভৌমিক সাহার দুটি বাড়িতে পৌঁছে যায় পুলিশ।    

 নদিয়ার তেহট্টে তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৩ কেজির বেশি সোনা! তোলাবাজির মামলায় ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে, গতকাল নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য টিনা সাহা ভৌমিকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পুলিশ সূত্রে দাবি, সেখান থেকে ৩ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। শাঁখা বাঁধানো থেকে চূড়, রিস্টলেট, চুরি, বালা, কী নেই! গতকাল তেহট্টে তল্লাশির পর, এদিন সকালে সব্যসাচী দত্তকে বিধাননগর নর্থ থানায় নিয়ে আসা হয়। সঙ্গে ছিল উদ্ধার হওয়া সোনার গয়নার ব্যাগ। সব্যসাচী দত্তর দাবি, এই সব গয়না তাঁর নয়। তৃণমূলের জেলা পরিষদ সদস্য টিনা সাহা ভৌমিককে আজই তলব করেছে বিধাননগর নর্থ থানা। 

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.