Voice of Eastern India

Saokat Molla: ‘বাচ্চাকে আটকে রেখে, আমাকে যখন খুশি ডেকে…’, সওকতের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা! বিস্ফোরক অভিযোগকারিণী


কলকাতা: আরও বিপাকে সওকত মোল্লা (Saokat Molla), এবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হল তাঁর বিরুদ্ধে! আজ ক্যানিং-পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগকারিণী জীবনতলা থানায় মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ২০১৯ সালে শিশুকে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। সন্তানকে বাঁচাতে তৃণমূল নেতার দ্বারস্থ হন, অভিযোগকারিণী মহিলা। আর তারপরেই, মহিলাকে অফিসে ডেকে মারধর ও ধর্ষণ করেন সওকত মোল্লা এবং তাঁর অনুগামীরা, এমনটাই অভিযোগ। সওকতের গাড়ির চালকের বিরুদ্ধেও অভিযোগকারী মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। সওকত মোল্লা সহ ৩ জনের বিরুদ্ধে জীবনতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগকারিণীর বিস্ফোরক অভিযোগ

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগকারিণী বলছেন, ‘২০১৯ সালের মার্চ মাসে আমার বাচ্চাকে তুলে নিয়ে যায় সওকত মোল্লার লোকজন। তখন বিকেল সাড়ে ৫টা বা ৬টা হবে। সময় পেরিয়ে যাওয়ার পরে, আমি আমার বাচ্চাকে খুঁজতে বেরোই, সবাইকে জিজ্ঞাসা করতে থাকে, আমার বাচ্চা কোথায়? তখন আমায় বলা হল, বাজারে যেতে হবে। সামসুর বলে একজন আছে, তাঁকে গিয়ে জানাতে হবে। এরপরে আমায় আর একজনের কাছে পাঠানো হল। সওকত মোল্লার সঙ্গেই পার্টি করত সে, এলাকায় বাদশা বলে পরিচিত। এই বাদশা তৃণমূল নেতা, থানা পর্যন্ত ওঁর কথায় ওঠে বসে। ওঁদের অনুমতি ছাড়া, থানা কারও কথা শুনত না। সকাল ৭টা ৮টা নাগাদ আমায় পার্টি অফিসে যেতে বলা হয়। আমি সেখানে গেলে, আমায় দোতলায় নিয়ে যাওয়া হয়। ওখানে খাট-বিছানা সব রাখা ছিল। আমি গিয়ে বলি, ‘স্যার আমার বাচ্চাটা কোথায়’। তারপরে আমার জামাকাপড় খুলে নেওয়া হয়। অশ্লীল ছবি তোলা হয়। চড় থাপ্পড় মেরে, মাথায় বন্দুক ঠেকানো হয় আমার। তখন আমি ওঁদের কথা শুনতে বাধ্য। আমি বাচ্চাকে চাইলে বলা হয়, ‘এখন যা বলছি, আমাদের কথা শোন চুপ করে..’। আমায় হুমকি দেওয়া হয়, মুখ খুললে বাচ্চাকে টুকরো টুকরো করে দেওয়া হবে। বাড়িতে পরিবারের কাছে অশ্লীল ছবি পাঠানো হবে। যখন ওদের মুড হবে, আমায় ডেকে পাঠাত। বাড়িতে গাড়ি পাঠানো হত। যেতেই হত আমাকে। আমি থানায় গেলে, পুলিশ বলেছিল, ‘তোমায় মেরে দেওয়া হবে, চলে যাও।’ এরপরে আমায় সওকত মোল্লার কাছে পাঠানো হয়। ওঁর অফিসের লাগোয়া ঘরে। তারপরে, যা করার করে নিয়ে সওকত মোল্লা আমায় বললেন, ‘আমার গার্ডের সঙ্গে কথা বলে নাও। ও সব জানে।’ আমি শুধু আমায় বাচ্চাকে চেয়েছিলাম… বাচ্চার কথা বলতে, সওকত মোল্লা বললেন, ‘চুপ করো, বাচ্চা বাচ্চা কোরো না।’।

আরও পড়ুন: Prosenjit Chatterjee: হুবহু এক গল্পের ধাঁচ, চরিত্রায়ণ.. সব জেনেও চুপ প্রসেনজিৎ, এড়িয়ে গিয়েছেন মেসেজও! বিস্ফোরক অভিযোগ পরিচালক সুমনের

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.