Voice of Eastern India

Sebaashray Camp News: ‘সেবাশ্রয়’ ক্যাম্পের আড়ালে ‘স্বাস্থ্যসাথী’-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ


কলকাতা: ‘সেবাশ্রয়’ ক্যাম্প থেকে সরকারি হাসপাতালের বদলে পাঠানো হত বজবজের একাধিক বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে। তারপর বিনামূল্যে চিকিৎসার কথা বলে টাকা কেটে নেওয়া হত স্বাস্থ্যসাথী কার্ড থেকে। এমনই অভিযোগ করলেন সরকারি চিকিৎসক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’-এর দায়িত্বে থাকা চিকিৎসক। তাঁর দাবি, এভাবেই কোটি কোটি টাকা তছরুপ করা হয়েছে। 

ইতিমধ্য়েই সেবাশ্রয় নিয়ে তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। জামিন অযোগ্য-সহ ২৭টি ধারায় মামলা রুজু হয়েছে। আর এই প্রেক্ষাপটে ‘সেবাশ্রয়’ ও ‘সেবাশ্রয় ২’ নিয়ে কোটি কোটি টাকা আর্থিক তছরুপের মতো বিস্ফোরক অভিযোগ করলেন, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের চিকিৎসক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এবং সেবাশ্রয় ২-এর কো-অর্ডিনেটর-এর দায়িত্ব পালন করা মনবুর আলি। অভিযোগ, ক্যাম্পে আসা রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে। সেখানে ফ্রি বলে ভর্তি করিয়ে, স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়া হত।

‘সেবাশ্রয়’-এর নাম করে স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে কারচুপি!

‘সেবাশ্রয়’ এবং ‘সেবাশ্রয় ২’-এর চিকিৎসক ও কো-অর্ডিনেটর মনবুর আলি বলছেন, ‘প্রাইভেট হাসপাতালে পাঠাচ্ছে, ১০-১২ জন করে পেশেন্টকে বুঝিয়ে ভর্তি রাখছে, যে তোমার ফ্রিতে হয়ে যাবে। গরিব মানুষ তারা একটা MRI করাতে গেলে দেখছে ফ্রিতে হয়ে যাবে, ১০-১২ দিন করে ভর্তি রাখা হচ্ছে, সেই যে ১০-১২ দিন ভর্তি রাখল, স্বাস্থ্য়সাথী কার্ডের মাধ্য়মে সেখানে টাকা তোলা হয়েছে।’ এভাবে ঠিক কত টাকা তোলা হয়েছে?  অভিযোগকারী চিকিৎসকের দাবি, অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো! সাধারণ সরকারি হাসপাতালে যে চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়, সেটাই বেসরকারি হাসপাতালে গেলে, প্রতিদিন সব মিলিয়ে ২-৩ হাজার টাকা খরচ পড়ত। অর্থাৎ একজন রোগীকে ১০ দিন বেসরকারি হাসপাতালে ভর্তি রাখতে পারলেই মিলত ৩০ থেকে ৪০ হাজার টাকা। প্রতিদিন বিভিন্ন বেসরকারি হাসপাতালে ১০০ জন রোগীকে ভর্তি করলে টাকার অঙ্কটা ৩ থেকে ৪ কোটি!

মনসুর আলি বলছেন, ‘হাসপাতালে স্বাস্থ্য়সাথীর কার্ডে ভর্তি করে, ১০ দিন রাখতে পারলেই ৩০-৪০ হাজার টাকাটা স্বাস্থ্য়সাথী কার্ডে বিল তোলা হত। প্রতিদিন যদি ১০০ টা করে পেশেন্টকে ভর্তি করে এইভাবে, পার ডে ৩-৪ কোটি টাকা ইনকাম করতে পেরেছে।’ অর্থাৎ মুখে বলা হয়েছে, চিকিৎসা হচ্ছে বিনা পয়সায়। কিন্তু অভিযোগ, হাজার হাজার টাকা কেটে নেওয়া হয়েছে স্বাস্থ্যসাথীর কার্ড থেকে। মনসুর বলছেন, ‘চিকিৎসাটা বিনা পয়সায় শুনতে হচ্ছে, কিন্তু আসলে স্বাস্থ্য়সাথী কার্ডের মাধ্য়মে বেসরকারি হাসপাতালে যারা গেছে, তাদের ট্রিটমেন্ট স্বাস্থ্য়সাথী কার্ডের মাধ্য়মে হয়েছে। স্বাস্থ্য়সাথী কার্ডে যে ৫ লাখ টাকা ছিল, সেখান থেকেই কাটা হচ্ছে।’ ইতিমধ্যে সেবাশ্রয় নিয়ে অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। 

আরও পড়ুন: WB Pension News: পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.