Sukanta Majumdar: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির। পুরভোটের প্রস্তুতি নিয়ে বৈঠকে সুকান্ত, তাপস, রীতেশ। এপ্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “নির্বাচনের দিন এখনও চূড়ান্ত হয়নি, আশা করছি নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি দিনক্ষণ জানিয়ে দেবে। এটা শুধুমাত্র একটি রাজনৈতিক নির্বাচন নয় বা এবার রাজনৈতিক নির্বাচন হবে না। এটি কলকাতার ভবিষ্যৎ, নাগরিক পরিষেবার মান এবং শহরের উন্নয়নের দিশা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সুযোগ কলকাতাবাসীর সামনে। এই নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে পৌছবে, তাঁদের সমস্যাগুলি বুঝবে এবং তা সমাধান করার জন্য একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরার উদ্যোগী হবে নির্বাচনের সময়। আমরা যুবসমাজকে এর সঙ্গে যুক্ত করব, তারা শুধু দর্শক বা শুধু ভোটার হয়ে থাকবেন না। তারা যাতে কলকাতার উন্নয়নে অংশগ্রহণ করতে পারেন, সেই বিষয়ে আমরা তাঁদের সঙ্গে কথাবার্তা চালাব।” এর পাশাপাশি প্রার্থী বাছাই প্রসঙ্গে কী বললেন সুকান্ত মজুমদার?
