Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড। আজকে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (West Bengal Chief Minister Suvendu Adhikari)। সমস্ত ফি মকুব করা হল। এবার থেকে অনলাইনে বিনামূল্যে মিলবে জমির রেকর্ড (Land Record) সংক্রান্ত তথ্য। ‘আগের সরকার যে অ্যাপ্লিকেশন ফি (Application Fee) আদায় করত, তা মকুব করা হল’। ‘এবার থেকে বিনামূল্যে (Free of Cost) ডাউনলোড করা যাবে জমির দাগ সংক্রান্ত তথ্য’। ‘এর ফলে সরাসরি উপকৃত হবেন জমির মালিক, বিশেষত কৃষকরা’। ‘এখন এক ক্লিকেই আপনার জমি, আপনার অধিকার, আপনার তথ্য’। ‘নাগরিক পরিষেবায় স্বচ্ছতা, ঝামেলামুক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’। জমির রেকর্ড সংক্রান্ত তথ্যের অ্যাপ্লিকেশন ফি মকুব করে পোস্ট মুখ্যমন্ত্রীর।
