Voice of Eastern India

Suvendu Adhikari: ‘ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে’, বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


বাঁকুড়া: “মানুষের ভুলের জন্য এটা হয়েছে। এটা কোনও দুর্ঘটনা নয়। এটা ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে।”, বাঁকুড়ায় শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সকালে ঘটে যাওয়া দুর্ঘটনা প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর কী কী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী?
 
হুগলির ডানকুনির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় ভারী শিল্পের সূচনা করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ায় মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর কপ্টার নামতেই সেখানে ভিড় জমান অনেকে। এরপর শ্যাম স্টিল ইন্ডাস্ট্রির কর্তাদের সঙ্গে কথা বার্তা বলেন তিনি। তারপর আজ শুক্রবার সকালে ঘটে যাওয়া দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এরকম মর্মান্তিক একটা ঘটনাতে মারা গিয়েছে। সকলের কাছেই এটা খুবই কষ্টের। আমি খুব সকাল থেকেই ওখানকার এসপির সঙ্গে যোগাযোগ রেখেছি। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে। এবং জেলাশাসক ও মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। রেলও আমার সঙ্গে যোগাযোগ করেছে। ওখানকার প্রাক্তন সাংসাদও আমাকে মেসেজ করেছিলেন। আমি প্রথমত বলি, আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যাঁকে আমরা গ্রেফতার করেছি গেটম্যান, প্রাথমিক তদন্তে তাঁর জন্যই এই আজ সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের মানুষকে এমন দুর্ঘটনার খবর শুনতে হল। আমরা শুনলাম, দেখলাম অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়। আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক ও শোকের।”

তিনি আরও বলেন, “হাসপাতালে আরও ২টো বাচ্চা মারা গিয়েছে। একজন সাইকেল ৫জন মোট মারা গিয়েছে। ২ জনের চিকিৎসা চলছে। আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা। গেটম্যানকে গ্রেফতার তো করা হয়েছে। আমি পুলিশকে বলেছি, ও মদ্যপ ছিল কি না সেটা মেডিকেল টেস্ট করাতে। রেলের পক্ষ থেকে তাঁরা ব্যবস্থা নিচ্ছেন। মানুষের ভুলের জন্য এটা হয়েছে। এটা কোনও দুর্ঘটনা নয়। এটা ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করা মতো জায়গায় নেই। আমি তো সকালেই গ্রেফতার করতে বলেছি। প্রথমেই সকাল ৯টায় এসপিকে বলেছি, আপনি গেটম্যানকে ধরুন। কারণ আমি প্রাইমারি রিপোর্ট পেয়ে গিয়েছিলাম। পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করেছে। অন্য কেউ গ্রেফতার করবে না। ও মদ্যপ ছিল কি না, তার জন্য টেস্ট করা হচ্ছে। একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গিয়েছে, এটা খুবই বেদনাদায়ক।”

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.