Suvendu Adhikari: “হাসিমারাতে মৃতের পরিবারকে ৪ লক্ষ আর্থিক সাহায্য”, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari: উত্তরে বিপর্যয়, পরিস্থিতির দিকে নজর মুখ্যমন্ত্রীর। ‘পাহাড়ের একাধিক জায়গায় ছোট-বড় ধস নেমেছে’। ‘রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী, জলস্তর বেড়েছে তিস্তারও’। ‘কার্শিয়ঙের দুধিয়ায় ভেঙে গেছে অস্থায়ী সেতু’। ‘গতবারেও দুধিয়ায় ভেঙে গিয়েছিল’। ‘ PWD কাজ শুরু করে দিয়েছে, কাজ শেষ হতে ৪-৫দিন লাগবে’। ‘সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিকের’। ‘মানুষের যাতে কম ক্ষতি হয়, আগাম পরিকল্পনা রাজ্য সরকার নিচ্ছে’। ‘২০২৫-এ যে বড় বিপর্যয় হয়েছিল উত্তরবঙ্গে’। ‘সেরকম যাতে না হয় সেইদিকে নজর রাখছে সমস্ত দফতর’। ‘সিনিয়র আধিকারিকরা সমন্বয় রেখে কাজ করছে’। ‘স্থানীয় বিধায়করা মানুষের পাশে থেকে কাজ করছে’। ‘রাজু বিস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন’। ‘হাসিমারাতে ১জন বাচ্ছা মারা গিয়েছে, পরিবারকে ৪ লক্ষ আর্থিক সাহায্য’। ‘মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না, ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য’। ‘দুর্যোগে হাসিমারাতে শিশুর পরিবারের পাশে রাজ্য সরকার’। ‘আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধারের চেষ্টা’, জানালেন মুখ্যমন্ত্রী।
