Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
Mid Day Meal: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন। আজ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পড়ুয়াদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারলেন তিনি।
আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “অন্নামৃত ফাউন্ডেশন দ্বারা পরিচালিত মিড ডে মিলের কর্মসূচি শুরু। পড়ুয়াদের স্কুলমুখী করতে ও পুষ্টিযুক্ত খাদ্যের জন্য এই প্রকল্প জরুরি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এই প্রকল্পের সূচনা করেন। আগে এত ভাল যোগাযোগ ব্যবস্থা ছিল না, অনেককেই দীর্ঘ পথ পেরিয়ে স্কুলে যেতে হত। ৫০ শতাংশের বেশি পড়ুয়া ড্রপ আউট হয়ে যাচ্ছিল। ড্রপআউটের অন্যতম কারণ ছিল শিশুদের ক্ষুধা। তাই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সর্বশিক্ষা মিশন, মিড ডে মিলের মতো প্রকল্প চালু করেন। রামকৃষ্ণ মিশনের মতো অনেক সংগঠন আছে, তারা শুধু আধ্যাত্মিক চেতনার কাজ করে না। আধ্যাত্মিক চেতনার সঙ্গে অন্নদানও করে এই সব প্রতিষ্ঠানগুলি। অনেক প্রতিষ্ঠান এখন মিড ডে মিলে যুক্ত হয়েছে।”
