Voice of Eastern India

Suvendu Adhikari: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো’,শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী


ABP Ananda LIVE: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো’, ‘উনি এখানে এসে দেখে যান’, ‘আপনার হাতে তো এখন অনেক সময়, দেখে যান’,’এতদিন মাড়োয়ারি, গুজরাতিদের বহিরাগত বলতেন’, বাঁকুড়ার মেজিয়ায় ভারী শিল্পের সূচনা। শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন।

আরও খবর…

রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের

রাজ্যে বিজেপি সরকারের বয়স মাত্র দু’মাস। এরই মধ্যে শিল্পায়নের পথে আরও এক বড় পদক্ষেপের দাবি করছে রাজ্য সরকার। হুগলির ডানকুনির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী।

শুক্রবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং রাজ্যের পূর্তমন্ত্রী অজয়কুমার পোদ্দার-এর। শিল্প সংস্থার শীর্ষ কর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, নতুন এই কারখাানা চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় একাধিক অনুসারী (Ancillary) শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে বাঁকুড়া ও সংলগ্ন জেলার শিল্প ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.