Voice of Eastern India

Suvendu Adhikari: ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ শুভেন্দু অধিকারীর- এবার মূল অভিযুক্তর নাম প্রকাশ? কে সে?


কলকাতা: কী হয়েছিল ১৯৯৩-র ২১ জুলাই? প্রকাশ্যে এল রিপোর্ট। ২১ জুলাই কমিশনের কী রিপোর্ট? আজই প্রকাশ্যে আনবে সরকার। ২১ জুলাইয়ের আগের দিনই প্রকাশ্যে আসবে কমিশনের রিপোর্ট। ‘২০১১-তে ক্ষমতায় এসেই আগের সরকার ২১ জুলাই কমিশন গঠন করেছিল’, আজই সেই কমিশনের রিপোর্ট প্রকাশিত হল বিধানসভায়। 

এদিন, বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘২১ জুলাইকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। রাজনৈতিক পদ কিংবা ক্ষমতা নয়, চার্টার্ড ফ্লাইটে ঘোরা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অনেক সম্পত্তির মালিক হওয়া। ২১ জুলাইকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। ২১ জুলাই কী হয়েছিল, এখনও জানে না পশ্চিমবঙ্গের মানুষ।’                  

অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছিল। এরপর শুভেন্দু অধিকারী বলেন, ‘বিধানসভা চলায় আমি সেই রিপোর্ট এখানে পেশ করব। বুদ্ধদেব ভট্টাচার্য, এন কৃষ্ণমূর্তি, মণীশ গুপ্ত, তুষারকান্তি তালুকদার। কানওয়ালজিৎ সিং, রাজকোমল জুহুরি, দীনেশ বাজপেয়ী, বিমান বসু, প্রদীপ ভট্টাচার্য, মঞ্জুকুমার মজুমদার, কিরণময় নন্দ। শোভনদেব চট্টোপাধ্যায়, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, সৌগত রায়’। সব মিলিয়ে ৪৪জনকে কমিশন ডেকেছিল। সবচেয়ে বড় সাক্ষী বলে যিনি দাবি করেন, তাকেই ডাকেনি কমিশন’।

এরপরই নাম প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন, ডাকবেন না। পঙ্কজ বন্দ্যোপাধ্যায় সাক্ষী দিতে রাজি হননি, জানিয়ে দিয়েছিলেন। ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল। তাই স্বভাবতই ওনার নাম আর প্রকাশ করা হয়নি। আইন অনুযায়ী তদন্ত হয়েছিল বলে কমিশন মনে করে না। তদন্ত কমিটির রিপোর্ট, অন্য রিপোর্টের রিপোর্ট অনুপস্থিত ছিল। পুলিশের গুলিতে মৃত্যুর যথার্থতা প্রমাণিত হয় না। কার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল, তাও জানা যায়নি। মহাকরণ থেকে কেন নথি পাওয়া যায়নি, তারও জবাব মেলেনি। বিদ্যুৎমন্ত্রী ফেঁসে যেতে পারেন, তাই তৎকালীন মুখ্যমন্ত্রী তথ্য দেননি। কমিশন মনে করেছে, মহাকরণ থেকে বহু দূরে গুলি চালানোর দরকার ছিল না।’ 

২১ জুলাই, ১৯৯৩৷ তত্‍কালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানের সময় যুব কংগ্রেস সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে৷ পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়৷ ক্ষমতায় আসার পরে অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন গঠন করে তৃণমূল সরকার। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.