Suvendu Adhikari News: ‘নিয়ম না মানলে বিল্ডিং প্ল্যান বাতিল হবে’, তারাতলা বিপর্যয়ের পর বললেন মুখ্যমন্ত্রী
তারাতলা বিপর্যয়ের পর কড়া অবস্থান রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আগামী ১ মাস নির্দিষ্ট এলাকায় কাজ বন্ধ’। ‘দক্ষিণ দমদম, কামারহাটিতে ১ মাস কাজ বন্ধ’। ‘নিয়ম না মানলে বিল্ডিং প্ল্যান বাতিল হবে’। ‘সরকারের উদ্দেশ্য নগরায়ন আটকানো নয়’। ‘নির্মীয়মাণ বিল্ডিংয়ে অডিটের টিম তৈরি’। ‘বাণিজ্যিক বহুতলে দমকলের অডিট হবে’। ‘G+5 হলেই তাকে বহুতল হিসাবে ধরা হবে’। ‘বরানগরেও ১ মাস কাজ বন্ধ’। ‘হাইরাইজ বিল্ডিং নিয়ে অডিট করা হবে’। তারাতলা বিপর্যয়ের পর কড়া অবস্থান রাজ্য সরকারের। ‘৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণকাজ পুরোপুরি বন্ধ’। ‘অডিট-রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত’। ‘অডিটে বেনিয়ম ধরা পড়লে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা’। ‘কলকাতা-বিধাননগর-রাজারহাট-NKD-পুজালি-মহেশতলা পুরসভায় নির্মাণকাজ বন্ধ’। ‘দক্ষিণ দমদম-বরানগর-কামারহাটিতেও বাণিজ্যিক নির্মাণকাজ বন্ধ’। ‘G+5-এর নীচের উচ্চতাযুক্ত ব্যক্তিগত বাড়ির সংস্কার করা যাবে’। বাণিজ্যিক বহুতলে জলাশয়, দমকল বিধি, বজ্রপাত রোধে কী বিধি পালন? দেখা হবে খতিয়ে।
