ABP Ananda LIVE : ‘অবসরপ্রাপ্ত প্রাক্তন IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে হেনস্থা, সাসপেন্ড IC, SI, IO’। ‘সাসপেন্ড IO সাধন দাস ও SI সুবর্ণ দত্ত চৌধুরী’। ‘পঙ্কজ বাবুকে বড়তলা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়’। ‘বেনারসে লেকচার দিতে পঙ্কজ বাবু গিয়েছিলেন’। ‘পঙ্কজ দত্তকে সকাল ১০টায় ডাকা হয়, রাত ১০টায় ছাড়া হয়’। ‘চা তো দূরের কথা, জল খেতেও দেওয়া হয়নি’। ‘আমি সেইসময় তৎকালীন বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলাম’। ‘আগের সরকার বিভিন্ন জায়গায় পুলিশকে অপপ্রয়োগ করেছে’। ‘কালিয়াগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে নৃশংস ভাবে খুন করা হয়’। ‘তার দেহ পুকুরে ভেসে ওঠে, পঞ্চায়েত উপপ্রধানের ছেলে অভিযুক্ত ছিল’। ‘গ্রেফতার না হওয়ায় মানুষ থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান করে’। ‘পরে দেহ সরিয়ে নিয়ে যায় পুলিশ জোর করে’। ‘রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন এসেছিলেন গ্রামের একটা অনুষ্ঠানে’। ‘তাঁর জ্যাঠামশাইকে পুলিশ খোঁজ করতে আসে বাড়িতে’। ‘বা়ড়িতে না পেয়ে সরাসরি মৃত্যুঞ্জয়কে গুলি করে খুন করে’। ‘তাঁর স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই, এর প্রাথমিক তদন্ত করেছি’। ‘কালিয়াগঞ্জের ঘটনায় ASI মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হল’।
