Voice of Eastern India

Taratala Building Collapsed: তারাতলার ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত উদ্ধার ২২ জন, মৃত্যু হয়েছে ৪ জনের, তাঁদের মধ্যে দু’জনের পরিচয় প্রকাশ্যে


সন্দীপ সরকার, তারাতলা, কলকাতা : তারাতলায় ধ্বংসস্তূপের মধ্যে তিনটি জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে মানুষ আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। যে জায়গায় মানুষ আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে, সেই জায়গার পাশে টানেল করে ভিতরে ঢোকার প্রয়াস চালাচ্ছেন উদ্ধারকারীরা। ইতিমধ্যেই ২২ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তাঁদের মধ্যে ২ জনের নাম জানা গিয়েছে, কৃষ্ণ চৌধুরী এবং রোহিত চৌধুরী। এই কৃষ্ণ চৌধুরী কলের মিস্ত্রি বলে জানা গিয়েছে। 

ভিতরে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের কাছে অক্সিজেন, জল, শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, দমকল, সেনা এবং বিপর্যয় মোকাবিলাকারী দল। গ্যাস কাটার দিয়ে লোহা কেটে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। দ্রুততার সঙ্গে কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসএসকেএম হাসপাতালে ২১ জনকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনও পর্যন্ত তারাতলার ধ্বংসস্তূপ থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ভিতরে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। রাতেও যাতে উদ্ধারকাজ চালানো যায় তার জন্য আলোর ব্যবস্থা করা হয়েছে, কারণ ক্রমশ দিনের আলোর পরিমাণ কমে আসছে। 

তারাতলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউন। নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ৪ শ্রমিকের মৃত্যু, ২২জন উদ্ধার। এখনও পর্যন্ত বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটক। উদ্ধারকাজের জন্য আরও সেনা আনা হয়েছে ঘটনাস্থলে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী পৌঁছে গিয়েছেন এসএসকেএম হাসপাতালে। এই হাসপাতালেই ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তারাতলার ঘটনায় আহতরা। তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেই ধ্বংসস্তূপের কোথায় কোথায় লোকজন আটকে পড়েছে, তা জানতে স্নিফার ডগ নিয়ে তল্লশি চালানো হচ্ছে। বুধবার বেলা ১২ টা ৭মিনিট নাগাদ তারাতলায় ব্রেসব্রিজের কাছে ভেঙে পড়ে নির্মীয়মাণ গোডাউনটি। 

Source link





Source link

Leave A Reply

Your email address will not be published.