Voice of Eastern India

Taratala Update | তারাতলা বিপর্যয় কাণ্ডে পুরসভায় হাজিরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের | ABP Ananda LIVE


ABP Ananda LIVE : তারাতলা বিপর্যয় কাণ্ডে পুরসভায় হাজিরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের। পুর-প্রশাসকের কাছে হাজিরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্তর। ‘আমাকে অন্ধকারে রেখেই গোডাউন তৈরির কাজ শুরু হয়েছিল’। ‘প্ল্যানে আমার নাম থাকলেও কাজ শুরুর কথা জানানো হয়নি’। দাবি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্তর আইনজীবীর। প্রোমোটার ও মালিকপক্ষের দিকে আঙুল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের।

‘দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল

ইঙ্গিত মিলেছিল গতকালই। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূল’-এ যোগ দিলেন অনুব্রত মণ্ডল। শনিবার তাঁকেই ফের বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হল। একশো শতাংশ ভালভাবে কাজ করব, বললেন অনুব্রত মণ্ডল। যদিও শরীর খারাপ থাকায় এদিন ‘ঋতব্রত-তৃণমূল’ শিবিরের বৈঠকে যোগ দিতে পারেননি তিনি। এ নিয়ে অবশ্য কটাক্ষ করেছে ‘কালীঘাট-তৃণমূল’। 

ফিরহাদ হাকিম, অরূপ রায়, অরূপ বিশ্বাস থেকে চন্দ্রিমা ভট্টাচার্য – ভোটে ভরাডুবির পর থেকে একে একে সকলেই ‘কালীঘাট-তৃণমূল’-এর সঙ্গ ছেড়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলের নাম। অর্থাৎ এবার প্রিয় দিদির হাত ছাড়লেন তাঁর স্নেহের কেষ্ট-ও। জাতীয় কর্মসমিতি, রাজ্য কমিটির পর শনিবার তপসিয়ার বোট ক্লাবে জেলা কমিটি গঠন নিয়ে বৈঠকে বসেছিল ‘ঋতব্রত-তৃণমূল’ শিবির। সেই বৈঠকেই বীরভূমের জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডলের নাম চূড়ান্ত হয়। শারীরিক অসুস্থতার কারণে এদিনের বৈঠকে যোগ দিতে না পারলেও, ‘ঋতব্রত-তৃণমূল’ শিবিরের সিদ্ধান্তে তিনি যে খুশি তা খোলাখুলি জানিয়েছেন অনুব্রত মণ্ডল। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.