Voice of Eastern India

Tarunjyoti on Debraj Arrested: ‘একটা ডাকাত গ্রেফতার হয়েছে, ওঁর স্ত্রীর বিরুদ্ধেও তো…’, দেবরাজের গ্রেফতারি নিয়ে কী বলছেন তরুণজ্যোতি তিওয়ারি?


কলকাতা: আগাম জামিন দেয়নি আদালত, অবশেষে পুরুলিয়া থেকে গ্রেফতার করা হল, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। দেবরাজ নিজেও অবশ্য বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তৃণমূল মহলে তিনি পরিচিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘনিষ্ঠ হিসেবে। তাঁর নামে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আর্থিক দুর্নীতি থেকে শুরু করে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজের। একই চার্জ ছিল, দেবরাজ পত্নী অদিতি মুন্সী (Aditi Munshi)-র বিরুদ্ধেও। আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনিও। তবে সদ্যজাত সন্তান থাকার কারণে, অদিতির আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। তবে আদালতে আগাম জামিন পাননি দেবরাজ। আর তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরেই গ্রেফতার করা হল দেবরাজকে। 

গ্রেফতার দেবরাজ, কী বলছেন তরুণজ্যোতি তিওয়ারি?

এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলছেন, ‘এটা হওয়ারই ছিল। একটা ডাকাত গ্রেফতার হয়েছে। প্রসেনজিতের আত্মা আজ কিছুটা শান্তি পাবে। এটা হওয়ার ছিল, এটা দরকার ছিল। প্রসেনজিৎ খুনের সঙ্গে যাঁরা জড়িত, দেবরাজ তাঁদের মধ্যে একজন। বলা হচ্ছে, ১০০ কোটির সম্পত্তি দেবরাজ আর ওঁর স্ত্রী অদিতি মুন্সীর। আমি কিন্তু নিজেই পুলিশকে ১৩০০ কোটির সম্পত্তির হিসেব দিয়েছিলাম পুলিশকে। মানুষকে লুঠ করার হিসেব দিয়েছিলাম। ৮ থেকে ৯টা মামলা আছে ওঁর বিরুদ্ধে। একের পর এক হিসেব আছে। আমি প্রথম থেকেই বলেছিলাম যে, এইরকম চোর বাইরে থাকতে পারে না। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকার, সর্বপরি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অত্যন্ত ধন্যবাদ ব্যবস্থা নেওয়ার জন্য এবং চোরটাকে জেলে ভরার জন্য।’

এর আগেই আদালতে জামিনের আবেদন করেছিলেন দেবরাজ, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এই বিষয়ে তরুণজ্যোতি তিওয়ারি আরও বলেন, ‘জামিন খারিজ হওয়ারই ছিল। হিসেবমতো ওঁর স্ত্রীয়ের বিরুদ্ধেও একই অপরাধের চার্জ রয়েছে। কিন্তু ওঁর এক শিশু সন্তান রয়েছে বলে, কোর্ট অদিতিকে আগাম জামিন দিয়েছে। ২ জন মিলে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন। কিন্তু কিভাবে বানিয়েছেন, তার কোনও হিসেব নেই। মানুষের সর্বস্ব লুঠ করেছেন এবং মানুষকে শেষ করেছেন। এগুলো সবারই জানা।’

দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন খোদ তরুণজ্যোতিও। সেই বিষয়ে তিনি বলেন, ‘আমার বক্তব্য ভীষণ স্পষ্ট ছিল। যে সম্পত্তি দেবরাজ ও তাঁর স্ত্রী করেছেন, সেই আয়ের উৎস কী? অদ্ভুতভাবে সেই সমস্ত সম্পত্তি ভোটের আগেই বিক্রি করে দেওয়া হয়। বিক্রি করা হল, ‘কথা ও কাহিনী’ বলে একটা পাবলিশার্স রয়েছে, সেখানকার এক মহিলাকে। তার মানেই, সেই মহিলারও কিছু যোগসূত্র রয়েছে। সেটাও তো খুঁজে বের করতে হবে। ভাবতে পারছেন, ১৩০০ কোটির সম্পত্তি! পাহাড়ে বাড়ি, নিউটাউনে জমি.. বিনু মণ্ডল থেকে শুরু করে একাধিক কাউন্সিলরের নামে যে জমিগুলি ছিল, রাখালের নামে যে সম্পত্তি ছিল,  সেগুলো আসলে দেবরাজেরই টাকা! সাড়ে ৩০০ কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। কোথায় খরচ হয়েছে কেউ জানে না। ১৩০০ কোটি টাকার একটা আর্থিক দুর্নীতির সম্পত্তির হিসেব আমি দিয়েছিলাম।’

আরও পড়ুন: Debraj Chakraborty: পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.