Voice of Eastern India

TMC Leaders Faced Agitation: কোথায় জুতো-ঝাঁটা, কোথাও ডিম, কোথাও আবার তাড়া করে মার… দিকে দিকে জনরোষে TMC নেতারা


কলকাতা : দিকে দিকে জনরোষের মুখে তৃণমূল নেতারা। ধৃত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ছোড়া হল ডিম। হাওড়ার বাগনানে ৪ বারের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের ছবিতে মারা হল জুতো-ঝাঁটা।  উত্তর ২৪ পরগনায় হাড়োয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া করলেন স্থানীয় বাসিন্দারা। 

কোথাও তৃণমূল বিধায়কের ছবিতে মারা হল জুতো-ঝাঁটা, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ছোড়া হল ডিম, কোথাও আবার জামা খুলে মারা হল তৃণমূল কাউন্সিলরকে। দিকে দিকে প্রাক্তন শাসক দলের নেতা-বিধায়কদের বিরুদ্ধে উপচে পড়ছে ক্ষোভ। হাওড়ার বাগনানের ৪ বারের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। তাঁর বিরুদ্ধে তোলাবাজি… হুমকি… নির্যাতন… মারাত্মক সব অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। 

উত্তর ২৪ পরগনার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়, হাড়োয়ার তৃণমূল বিধায়ক, আব্দুল মাতিনকে তাড়া করলেন স্থানীয় বাসিন্দারা। গাড়ি লক্ষ্য় করে ছোড়া হল জুতো। বিধাননগরে, তল্লাশিতে নিয়ে আসা হলে, ধৃত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য় করে ছোড়া হল ডিম। উঠল চোর স্লোগান। উত্তর দমদম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়ি গিয়ে মারধর করা হল। এরই মধ্য়ে, দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে প্রাক্তন মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর সরকারি ত্রাণসামগ্রী। 

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে, প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি লাগোয়া এই গোডাউন থেকে উদ্ধার হয় রাশি রাশি ত্রাণ সামগ্রী। ভোটের আগে বাড়িতে বোমা মজুতের অভিযোগে ধৃত, নন্দীগ্রামের তৃণমূল নেতাকে লক্ষ্য় করেও ছোড়া হল ডিম… উঠল চোর স্লোগান। 

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূল নেতাদের উপর সাধারণ মানুষের জনরোষ আছড়ে পড়ছে। সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়া হয়। সেই শুরু। তারপর থেকে একাধিক তৃণমূল নেতা, যারা বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছে, তাদের উপর ডিম ছোড়া হয়েছে। এছাড়াও ‘চোর চোর’ স্লোগান তো রয়েইছে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শুনতে হয়েছে এই ‘চোর চোর’ স্লোগান।

রাজ্যে নতুন সরকার আসার পরই ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়েছে জেলায় জেলায়। আর তারপরেই সামনে এসেছে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধারের একের পর এক খবর। ত্রাণের ত্রিপল, শাড়ি, বাচ্চাদের স্কুলের পোশাক – বাদ যায়নি কিছুই। একাধিক তৃণমূল নেতার অফিস-বাড়ি থেকে উদ্ধার হয়েছে এইসব ত্রাণ সামগ্রী। গ্রেফতার হয়েছেন কয়েকজন প্রাক্তন তৃণমূল বিধায়কও। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.