Voice of Eastern India

TMC News: ‘উনি তো আমন্ত্রিত নন’, ‘ঋতব্রত-তৃণমূল’-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত


‘কালীঘাট-তৃণমূল’ ছেড়ে ‘ঋতব্রত তৃণমূল’-এ নির্মল ঘোষ?। লটারি প্রতারণা মামলায় ধরপাকড় শুরুর পর শিবির বদল?। গতকাল ‘ঋতব্রত-তৃণমূল’-এর বৈঠক চলাকালীনই হাজির নির্মল ঘোষ। ‘আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই বৈঠকে এসেছি’। ‘ঋতব্রতর সঙ্গে কথা হয়েছে, আবার কথা হবে’। দাবি পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। ‘নির্মল ঘোষকে দেখে অবাকই হয়েছি, উনি তো আমন্ত্রিত নন’। ‘নির্মল ঘোষ গল্পের গরু গাছে তুলে আমার সঙ্গে বৈঠকের কথা বলছেন’। নির্মল ঘোষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করার চেষ্টা করছেন, দাবি ঋতব্রতর।

পড়ুন আরও খবর – শিল্পের জন্য সরাসরি জমি কেনার ঘোষণা মুখ্যমন্ত্রীর। ‘আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক চাই না’। ‘আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক’। ‘এই নীতি নিয়েই আমরা BSF-কে জমি দিচ্ছি, রেলকে জমি কিনে দিয়েছি’। ‘রাজ্যে কেউ বিনিয়োগ করতে চাইলে, জমি কোনও সমস্যা হবে না’। ‘আমরা সরাসরি জমি কিনে, শিল্প সংস্থাকে হস্তান্তর করব’। গতকাল ডানকুনিতে লাক্স কোজির ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.