Voice of Eastern India

TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda


তৃণমূল কংগ্রেসের আরও ৪টি অ্যাকাউন্ট ফ্রিজ। এর আগে ৮টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হল। তৃণমূলের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ। জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ। ব্যাঙ্কের কাছ থেকে লেনদেন সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ। ইতিমধ্যেই আখরুজ্জামানদের বয়ান রেকর্ড করেছে বিধাননগর সাইবার পুলিশ। সেই মামলাতেই আরও অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ বিধাননগর সাইবার পুলিশের।

পড়ুন আরও খবর – ‘ডিম থেকে বাঁচতে’ বিজেপি রাজ্য সভাপতির পা জড়িয়ে কান্না তৃণমূল নেতার । শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না বাঁশবেড়িয়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাসের। ‘১০ লক্ষ টাকা না দিলে পচা ডিম ছোড়া হবে, হুমকি দিয়েছেন বিজেপি কর্মী’ । টাকা না দিলে হাফপ্যান্ট পরিয়ে ঘোরানোরও হুমকি, দাবি তৃণমূল নেতার । গতকাল চুঁচুড়ায় কোর কমিটির বৈঠকে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি।  বৈঠক শেষে শমীক ভট্টাচার্য বেরোতেই পা জড়িয়ে কান্না তৃণমূল নেতার।  ঘটনার পর বিজেপি কর্মীরা কেশব দাসকে সরিয়ে নিয়ে যায় । টাকা চাওয়ার অভিযোগ বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। দেবজিৎ সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষের ঘনিষ্ঠ বলে দাবি । তৃণমূলের কারও কথায় বিশ্বাস করা যায় না, মন্তব্য বিজেপি বিধায়কের । বিজেপির কেউ টাকা দাবি করলে দল ব্যবস্থা নেবে, আশ্বাস বিজেপি বিধায়কের। 

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.