Voice of Eastern India

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া


<p>ABP Ananda LIVE: গতকাল ২১ জুলাইয়ের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাদানুবাদ’- এর ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। গতকাল কালীঘাট-তৃণমূলের একুশের জুলাইয়ের মঞ্চে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ ধরে ভাষণ দেওয়ায় ‘বিরক্তি প্রকাশ’ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রসঙ্গে ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, আগেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সমালোচনায় সরব হয়েছিলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।&nbsp;<br /><br /><br />তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই ৮০ জনের মতো, আর ২০ জনের মতো নই। মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মেনে নিতে হবে সবাইকে। এতে কারওর কোনও হিংসার কারণ নেই। আমার জায়গা চলে যাচ্ছে, এটা যদি কেউ ভাবে, তাহলে তার শেষ। এমনিতেও শেষ হয়ে যাচ্ছে। মানুষও জানে আমি লড়াই করি। বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলে থেকে করব। এদের মতো আমি নই যে ৮০ জন চলে গেছে, ২০ জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করে হলেও করব। আমিও কাল থেকে অনেক ফোন-মেসেজ পাচ্ছি যে, দাদা দল ছেড়ে যাবেন না। আমি কেন যাব দল ছেড়ে…’&nbsp;</p>
Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.