Voice of Eastern India

WB Health Department: স্বাস্থ্য দফতরে ‘থ্রেট কালচার’, মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি


West Bengal Health Department: স্বাস্থ্য দফতরে ‘থ্রেট কালচার’, মূল অভিযুক্ত এসপি দাসের মেয়েকে বদলি। ইনস্টিটিউট অফ সায়কায়াট্রি থেকে বদলি এসপি দাসের মেয়ে রিয়াল দাসকে। ইনস্টিটিউট অফ সাইকায়াট্রিতে চিকিৎসক-শিক্ষক পদে ছিলেন রিয়াল। সেখান থেকে সাধারণ চিকিৎসক পদে বদলি করা হল তাঁকে। এই নিয়ে এসপি দাস বা রিয়াল দাসের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এসপি দাসের মেয়েকে বদলি। আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন, যে রিয়াল দাসের কোনও স্নাতকোত্তর ডিগ্রিই নেই। উনি কী করে এখানে চিকিৎসক থাকেন? রিয়াল দাসকে সঠিক জায়গায় পাঠানো হয়েছে, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। “রিয়্যাল জায়গায় পাঠিয়ে দিয়েছি। যেখানে ওর থাকার কথা ছিল। ওঁর তো এখানে কোনও স্নাতকোত্তর ডিগ্রি নেই। উনি কী করে চিকিৎসক শিক্ষক হবেন? চিকিৎসক শিক্ষকের ন্যূনতম দরকার স্নাতকোত্তর ডিগ্রি। উনি ডিগ্রি ছাড়াই ঢুকে পড়েছেন। বাবার একটা বড় ডিগ্রি উনি এমডি বাবা। বাবা এমডি ছিলেন তাই উনিও এমডি হয়ে গেলেন। এরকম ভাবেই তো স্বাস্থ্য দফতর চলছিল”, বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.