Voice of Eastern India

WB Pension News: পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!


কলকাতা: পেনশনভোগীদের জন্য বড় সুখবর! সরকার বদল হতেই, নেওয়া হল বড় পদক্ষেপ! পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। পেনশনভোগীদের এরিয়ারের ৫০ শতাংশ দেবে রাজ্য, জানানো হয়েছে এমনটাই। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যারা টাকা পাননি, রাজ্যের সেই সব কর্মচারিরাও সেই টাকা পাবেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত পেনশনভোগীদের এরিয়ারের টাকা দেবে রাজ্য, যৌথ মঞ্চের সঙ্গে বৈঠকে বসেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।

পেনশনভোগীদের জন্য বড় সুখবর, মিলবে ৭ বছরের এরিয়ার!

২০১৫ সালে ব্যাঙ্কের কম্পিউটারাইসড না হওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছিল পেনশনের এরিয়ার দেওয়া নিয়ে। এই বিষয়ে বিজেপি সরকারের সঙ্গে আজ আলোচনায় বসে যৌথ মঞ্চ। আনুমানিক হিসেবের উপর নির্ভর করে এরিয়ারের ৫০ শতাংশ দেবে রাজ্য, জানানো হয়েছে এমনটাই। আশার খবর এটাই যে, এই মাসেই ৫০% টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার। ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত যাঁরা টাকা পাননি, এবার তাঁদের সেই সমস্ত এরিয়ারই মিটিয়ে দেবে সরকার। ২০১৫ সালে ব্যাঙ্কের কম্পিউটারাইসড না হওয়ার কারণে সমস্যা ছিল, খবর নবান্ন সূত্রে।

কী বলছেন সংগ্রামী যৌথ মঞ্চে আহ্বায়ক ভাস্কর ঘোষ?

এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চে আহ্বায়ক ভাস্কর ঘোষ বলছেন, ‘সকল স্তরের শিক্ষক শিক্ষিকা সহ, শিক্ষাকর্মীরা, পঞ্চায়েত পুরসভার কর্মীরা, বিভিন্ন বোর্ড কর্পোরেশনে যাঁরা কর্মচারীরা রয়েছেন, এছাড়াও কলকাতা কর্পোরেশন এলাকায় যাঁদের ব্যাঙ্ক, সেখান থেকে যাঁদের পেনশন হয়, কিছুই বকেয়া পাননি। হোমগার্ডদেরও বকেয়া নিয়েও কথা হয়েছে। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যা পাওনা, তার প্রাথমিক আনুমানিক একটা হিসেব করে, ৫০ শতাংশ টাকা এই মাসেই মিটিয়ে দেওয়া হবে। বাকিটা হিসেব করে পরে পুরোটাই মিটিয়ে দেওয়া হবে।

DA নিয়েও বড় সিদ্ধান্ত

প্রসঙ্গত, এর আগে DA নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সাম্প্রতিক বাজেটে, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, বর্তমানে ১৮ শতাংশ হারে DA পাওয়া রাজ্য সরকারি কর্মী, আধা-সরকারি কর্মী, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীরা অতিরিক্ত ২০ শতাংশ DA পাবেন। ফলে মোট DA বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশ।  সরকারি সূত্রে জানানো হয়েছে, নতুন DA কার্যকর হবে ১ অক্টোবর, ২০২৬ থেকে। এর ফলে লক্ষাধিক সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মচারী সরাসরি উপকৃত হবেন।

 

আরও পড়ুন: Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.