Voice of Eastern India

Weather Update: হলুদ-কমলা সতর্কতা ১৫ জেলায়, রাতেই তুমুল ঝড়-বৃষ্টি ? দিনভর ভ্যাপসা গরম শেষে এল IMD-র বড় আপডেট


কলকাতা: দুপুরে ছিল ভ্যাপসা গরম, বিকেল হতেই আকাশ মেঘলা, দিচ্ছে হাওয়া। রাজ্যে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৪ তারিখ অবধি দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন, “শুভেন্দু ডাকলেই দিদিকে ছেড়ে চলে যাব”, BJP যোগ দিতে প্রস্তুত এবার মমতার ভাই, বললেন, “..তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেক”

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং , কোচবিহার, মালদা, দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস। আইএমডি সূত্রে বারংবার সতর্ক করা হচ্ছে যে, বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সময় কোনওভাবেই যেনও খোলা মাঠ, বৈদ্যুতিক খুঁটি, কিংবা কোনও জলাশয়ের সংস্পর্শে কেউ না থাকে, সকলেই যেন নিরাপদ আশ্রয়ে থাকে।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.