Voice of Eastern India

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD


কলকাতা:  আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রাজ্যেের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,   বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

 আরও পড়ুন, যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

মূলত গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের হুগলি, নদিয়ায় বৃষ্টির পরিমাণ সবেথেকে বেশি হয়েছে। তারই সঙ্গে যোগ হয়েছে জল যন্ত্রণা। কলকাতায় জল জমলেও, একটানা বৃষ্টিতে চরম ভোগান্তির মুখে মেদিনীপুর। পুরুলিয়া-হাওড়াতেও জল জমে গিয়েছে। আর তারই মধ্য়ে ফের বজ্রবিদ্যুৎসহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আইএমডি সূত্রে খবর, রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। মঙ্গলবার ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া তে দু এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.