Voice of Eastern India

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের


আর জি কর কাণ্ডে অবশেষে প্রাক্তন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল গ্রেফতার। নতুন করে FIR দায়েরের ৩দিনের মধ্যেই ওড়িশা থেকে পাকড়াও। 

প্রমাণ লোপাটেই কি তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার? নেপথ্যে ছিল কী রহস্য? নির্মলকে জেরায় মিলবে উত্তর? 

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সক্রিয় পুলিশ। ১ মাস ধরে উধাও তৃণমূলের নির্মল  অবশেষে পুলিশের জালে। 

গা ঢাকা দিয়েও শেষপর্যন্ত জালে পানিহাটির নির্মল। খবর পেয়েই উচ্ছ্বাসে বিজেপি কর্মীরা। পুরসভার সামনে মিষ্টিমুখ। 

NRS-এ হাসপাতালে অনডিউটি নার্সের রহস্যমৃত্যু! ডিউটিতে থাকার সময় নিখোঁজ, দেহ মিলল শৌচাগারের দরজা ভেঙে। ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দারা। 

এনআরএসে নার্সের দেহের পাশে অচৈতন্য করার ওষুধের ৩টি ভায়াল। কনুইয়ের সন্ধিস্থলের শিরায় ইঞ্জেকশন, সন্দেহ চিকিৎসকদের। 

নেতাজিকে অসম্মান, মুখ্যমন্ত্রীর বার্তার পরেই বিজেপির অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ সরকারের। কেড়ে নেওয়া হল তৃণমূল জমানায় দেওয়া বঙ্গ বিভূষণ সম্মান। 

নেতাজিকে দেশদ্রোহী বলে বেলাগাম আক্রমণ। পশ্চিমবঙ্গের মাটিতে এসব চলবে না বলে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও অনড় বিজেপির অনন্ত মহারাজ ! 

নেতাজিকেও অসম্মান, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই শুরু ধরপাকড়। ইসলামপুর থেকে একজন গ্রেফতার। ৬টি FIR দায়ের। সরানো হল ১০৮টি কুরুচিকর পোস্ট। 

নেতাজিকে অপমান, রাজ্য জুড়ে তোলপাড়ের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি। ডান হাত ভাঙা অবস্থায় মিলল স্ট্যাচু। নেপথ্যে তৃণমূলের দুষ্কৃতীরা, দাবি বিজেপির। 

এবার কোচবিহারে বিজেপির নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদে দিনহাটায় বাজার বন্ধ রেখে পথ অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। পুননির্মাণের জন্য নিয়ে যেতেই চোর চোর স্লোগান। 

পরপর ৬ দিন, শালবনির জমি দখলের মামলায় ফের ভবানী ভবনে অভিষেকের পিএ। চাকরি-প্রতারণা মামলায় কলকাতায় আনা হল প্রাক্তন তৃণমূল বিধায়ককে। 

কোটি কোটি টাকা, সোনা, গাড়ি-বাড়ি বাজেয়াপ্ত। কিন্তু কোথায় বীরভূমের টুলু? হুলিয়া জারিরর পরে বাড়িতে পড়ল নোটিস। শুক্রবারের মধ্যে হাজিরার সমন। 

জঙ্গি সন্দেহে ধৃত রউফের কাছে সন্দেহজনক নোটবুক। মিলল পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার নম্বর। ISI-এর সঙ্গে যোগের সন্দেহে ৫জনের খোঁজ। 

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। শনিবার থেকে কলকাতায় কমবে বৃষ্টি। উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা। ফের ভাসবে কলকাতা?

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.