কলকাতা: বাড়ি থেকে রওনা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে বিধানসভার দিকে রওনা দিয়েছেন তিনি। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে বিধানসভায়। বেলা বারোটায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে স্বাস্থ্য-শিক্ষা-কর্মসংস্থানে থাকবে কতটা জোর? শিল্পায়নে থাকবে বড় কোনও চমক? সামাজিক সুরক্ষা, কৃষি ও পরিকাঠামো উন্নয়নে কতটা বাড়বে বরাদ্দ? এদিন বাড়ি থেকে বের হবার মুখে হাতে রাখা ফাইলকে দেখিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, এখন এইটাই দেখালাম, এর ভিতরে কী আছে, এটা পরে দেখবেন।
আরও পড়ুন, শিল্প-কর্মসংস্থান নিয়ে বড় কোনও ঘোষণা ? আজ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
প্রশ্ন : সাধারণ মানুষ ভাল বাজেট বলতে বোঝেন, জনমোহিনী আর কল্পতরু বাজেট..
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত : সেটা কী..লোকে কী বুঝবে, তাঁদের রায় কী হবে, সেটা পরেই বোঝা যাবে।
প্রশ্ন : হাতে রাখা জুটব্যাগের বাজেট ফাইল দেখিয়ে, এটা পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, এটাও কি একটা নতুন বার্তা ?
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত : সবটাই নতুন বার্তা, অনেকটাই নতুন বার্তা। সব জিনিস তো আর নতুন হয় না, কিছুটা পুরনোও আছে। এটা আফটারঅল সংশোধীয় গণতন্ত্র ৭০ বছরের পুরনো। তো এটা মধ্যে অনেকটাই কনটিনিউটি আছে, অনেকটা বদলও আছে। দুটোই মিশিয়ে আমরা সামনে দিনে চলব।
TMC News: TMC-র অ্য়াকাউন্ট নিয়ে বিতর্কের মাঝেই এবার নতুন করে আলোচনা শুরু অ্যালকেমিস্ট চিটফান্ড নিয়ে
