Voice of Eastern India

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ? কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী


কলকাতা : “আজ রাত ১২টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাঁদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।” অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানমঞ্চ থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “১ কোটি ৬০ লক্ষ যে আবেদনকারী তারমধ্যে ২৬ লক্ষ ফর্ম বাতিল হয়েছে। তাঁরা ক্রাইটিরিয়া ফিলআপ করেননি। বাকি যে ১ কোটি ৩০ লক্ষর বেশি ঝাড়াই-বাছাইতে যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা ১টার সময় আজ টাকা ট্রান্সফার করলাম। ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনকে। আজ রাত ১২টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাঁদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র ১ হাজার কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিসিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিসিয়ারিকেও বাদ দেব না। আমরা বেনিফিসিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আজকেই আমরা ইতিমধ্যে ১ কোটি ১০ লক্ষের অ্যাকাউন্টে ঢুকিয়েছি।”

দ্বিতীয় দফায় শুরু হল ‘অন্নপূর্ণা যোজনা’র প্রাপ্তি যোগ। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে দেড় হাজার টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে দুই ২৪ পরগনর কলকতা, হাওড়া ও হুগলি-র ৫ মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দেন মখ্যমন্ত্রী। ছিলেন সহ অন্যান্য মন্ত্রী ও মুখ্যসচিব। অনুষ্ঠানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএএ-তে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে, তাঁদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তা-ই নয়, প্রশ্ন তুলতে পারেন। এরা তো মূলত হিন্দু , আমরা সেক্ষেত্রে আমাদের লোকধর্ম পালন করেছি। যারা অ্যাডজুডিকেড হয়ে ট্রাইবুনালে আবেদন করেছিলেন, তাঁদেরও আমরা যতক্ষণ না ট্রাইবুনালে তাঁদের বাতিল বলে ঘোষণা করছে, তাঁদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে ?”

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.