Voice of Eastern India

কলকাতা পুরসভার দুর্নীতি প্রসঙ্গে জনৈক ‘কালী’-র নাম উল্লেখ মুখ্যমন্ত্রীর, কে এই কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায় ?


কলকাতা: বিধানসভায় বিবৃতিতে কলকাতা পুরসভার দুর্নীতি প্রসঙ্গে জনৈক ‘কালী’-র নাম উল্লেখ মুখ্যমন্ত্রীর। শেষ অবধি পাওয়া খবরে ইতিমধ্যেই আটক হয়েছে কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায়কে। কলকাতা পুরসভার আগের বোর্ডে কালীচরণ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের OSD হিসেবে কাজ করতেন। এই মুহূর্তে আগের বোর্ড ভেঙে যাওয়ায় প্রাক্তন মেয়রের OSD হিসেবে নির্দিষ্ট জায়গায় বসেন না কালীচরণ বন্দ্যোপাধ্যায়।এর আগে বিরোধী দলনেতা থাকাকালীন পুরসভার বিভিন্ন ইস্যুতেও ‘কালী’-র কথা তুলেছিলেন শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন, মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, “কলিগকে বাঁচাবার জন্যই কি..”, প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?

মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় দাঁড়িয়ে কী বলেছেন ? “আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে”

ক’দিন আগেও চর্চার কেন্দ্রে ছিলেন কালীঘাটের বন্দ্য়োপাধ্য়ায়রা। আজ চর্চার কেন্দ্রে কালীচরণ  বন্দ্য়োপাধ্য়ায়। আর এই ‘কালী’র ছিটে সোজা গিয়ে লেগেছে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গায়ে। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, “আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনও প্ল্যান হয় না।”  

কে এই কালী বা কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায় ?

কে এই কালী বা কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায় ? কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD। এর আগেও তাঁকে নিয়ে তৃণমূলের অন্দরে তীব্র টানাপোড়েন দেখা গিয়েছে। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ফিরহাদ হাকিমের তৎকালীন OSD এই কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছিলেন, তৃণমূলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসের এক কর্মী। তাঁর অভিযোগ ছিল, “ফিরহাদ হাকিমের OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করে, ব্যবসায়ী, সরকারি আধিকারিক ও সাধারণ মানুষের থেকে তোলা আদায় করছেন। নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে একাধিক এজেন্টের মাধ্যমেও কোটি কোটি টাকা প্রতারণা করেছেন।” এই অভিযোগপত্র পাঠানো হয়েছিল DC সাউথকে। এবার গোডাউন বিপর্যয়ে মুখ্য়মন্ত্রীর মুখে উঠে এল সেই কালীচরণের নাম।  

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.