Voice of Eastern India

কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে, “শান্তনুর কথাতেই বাতিল হয়েছিল পোস্টিং লিস্ট..”


কলকাতা: শান্তনুর কথাতেই বাতিল হয়েছিল পুলিশ কমিশনারের অর্ডারে তৈরি পোস্টিং লিস্ট,  কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিন্হা বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে চার্জশিট ইডির

আরও পড়ুন, বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস

রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশ ছত্রে ছত্রে দুর্নীতি, চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, ‘লোকসভা নির্বাচনের আগে শান্তনুর কথাতেই বাতিল হয়েছিল পুলিশ কমিশনারের অর্ডারে তৈরি পোস্টিং লিস্ট। মালদা থেকে বর্ধমান ও কলকাতা পুলিশ পোস্টিং প্রভাব খাটিয়েছিলেন শান্তনু সিন্হা বিশ্বাস। ৪টি মেডিক্যাল কলেজে টেন্ডার ছাড়াই ক্যান্টিনের দায়িত্ব নিয়েছিলেন তিনি। শান্তনু ভয়ে, কলকাতা পুলিশের কোঅপারেটিভ ব্যাঙ্কের ভোটে দাঁড়ানোর সাহস পেত না কেউ।   কলকাতা পুলিশের ট্রান্সফার পোস্টিংও করাত জয়এস কামদার।  জমি জালিয়াতিতে প্রায় ২ কোটি ৮০ লক্ষের বেশি টাকা আত্মসাৎ করেছে সে’, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিন্হা বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে চার্জশিট ইডির।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.