Voice of Eastern India

Bankura News: পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়


পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের কেঞ্জাশোল গ্রামে বজ্রপাতে প্রাণ হারান ৫৫ বছর বয়সী আব্দুল বাউরী । মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে অল্প দূরে মাঠে গবাদি পশু চরাতে গিয়েছিলেন তিনি। গবাদি পশু নিয়ে বাড়ি ফেরার পথে আচমকাই বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা দ্রুত তাঁকে উদ্ধার করে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন, থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ? ” আমার সঙ্গে যে ধরণের…”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.