কলকাতা: তারাতলায় ২৪ জুন ভেঙে পড়েছে নির্মীয়মাণ গোডাউন। এখনও সেখানে চলছে উদ্ধার কাজ। অন্যদিকে, এই বিল্ডিং প্ল্যানের অনুমোদনের যে চিঠি, সেখানে সই রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের। সেই বিল্ডিং প্ল্যান তুলে বিধানসভায় সেটা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনায় তিনি সরাসরি আঙুল তুলেছেন পূর্বতন সরকার ও পূর্বতন মেয়রের দিকে। তিনি বলেন, তৃণমূল এতদিন ধরে কাটমানি খেয়েছে ও সিটি অফ জয়কে মৃত্যুপুরী বানিয়েছে।
আরও পড়ুন: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন মুখ খোলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আমি যতদূর জেনেছি, গোডাউনটা বেআইনি নয়। নজরদারির অভাব ছিল। মেয়র বা কমিশনার গিয়ে তো আর নজরদারি করতে পারে না। আমি যদ্দুর জেনেছি, এটা অনুমোদন নিয়ে করা হয়েছিল। যদিও এটা তৈরি করতে কী কী মেটেরিয়াল ব্যবহার হয়েছে, সেটা জানার কথা আমার নয়। বা ওখানে কোথায় হচ্ছে, সেটাও আমি জানতাম না।”
ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? তিনি বলেন, “যত বিল্ডিং প্ল্যান এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীরে পরিণত করা তৃণমূল কংগ্রেস। তার সমস্ত বিল্ডিং প্ল্যান ও নির্মীয়মাণ বাড়িগুলো আমরা অডিট করাব। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে, কোনও বিল্ডিংয়ে আমরা হাত দিতে দেব না। তারপর তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব। শুধু জেল খাটানো নয়।”
তারাতলা বিপর্যয়ে মৃত্যুমিছিল, বাড়ছে মৃতের সংখ্যা। নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১১, আহত ১৮ জন। আজ সকালেও ধ্বংসস্তূপ থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তারাতলায় বন্দরের জমিতে বেহরা ব্রাদার্স -এর নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে টানা অপারেশন পুলিশ, সেনা ও দমকলের। গোডাউনের কাঠামোর যে অংশ ভেঙে পড়েনি, তা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই হাইড্রলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে। “গতকাল সকাল থেকেই দুলছিল লোহার কাঠামো। কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখতে গোডাউনে এসে পৌঁছন শ্রমিকরা”, শ্রমিকরা ঢুকে কাঠামোর অবস্থা যখন খতিয়ে দেখছিলেন, তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ, দাবি স্থানীয়দের।
Taratala Incident : যে জমিতে গোডাউনের শেড ভেঙে পড়েছে, সেই জমি লিজ নিয়েছিল বেহেরা ব্রাদার্স, যা বললেন মুখ্যমন্ত্রী…
