কালীগঞ্জ: তামান্না খুনে গ্রেফতার আরও ১। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬। ধৃতের নাম আনিসুর রহমান। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হয় পুলিশ। ২ দিনে গ্রেফতার বেড়ে ৬ জন। তামান্না খাতুন খুনের মামলায় মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তামান্নার মা সাবিনা। আগেই ১১ জন গ্রেফতার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই পর গ্রেফতার আরও ৬ জন।
রাজ্যে পালাবদলের পরই মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আর জি কর কেসফাইল আবার খোলা হবে। সেই সময় তামান্নার মা সাবিনা খাতুন মুখ্য়মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন যে তাঁর মেয়ের মৃত্যুর জন্য যাঁরা দায়ী তাঁদেরও যেন শাস্তি দেওয়া হয়। সুবিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন সাবিনা! আর এরপরই নদিয়ার কালীগঞ্জের তামান্না খুনে গ্রেফতার করা হয়েছিল। আজ আরও একজনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত বছর ২৩ জুন কালীগঞ্জের উপ নির্বাচনে তৃণমূলের জয়ের আনন্দে বিজয় মিছিল বেরিয়েছিল। সেই সময় মিছিল থেকে বোমা ছোড়া হয়, এরপর তামান্নার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ২৪ জনের নামে অভিযোগ দায়ের করে নিহত তামান্নার পরিবার।
Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
