তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: তারাপীঠ থানা সংলগ্ন হোটেলে অগ্নিকাণ্ড। ভোররাতের অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৪, আহত ২। জানা গিয়েছে, প্রথমে হোটেলের রিসেপশনে আগুন লাগে। এরপরেই রিসেপশন থেকে চারতলা হোটেলে ছড়িয়ে পড়ে আগুন। হোটেলের আবাসিকরা তখন ঘুমোচ্ছিলেন। মূলত, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে প্রচুর পুণ্যার্থী এসেছিলেন তারাপীঠে। আবাসিক-ভর্তি ছিল ওই হোটেল।এদিকে আগুন লাগতেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। মৃত অন্তত ৪ বলে এখনও অবধি খবর। এবং অসুস্থ হয়ে পড়েন আরও ২ জন। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, বলে দাবি হোটেল মালিকের।
আরও পড়ুন, “তৃণমূলের সবাই চোর নয়..”, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
