Voice of Eastern India

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? “আমাদের সরকার..”


কলকাতা: বারুইপুরে নাবালিকাকে ‘ধর্ষণ করে খুন’ এর ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন এবার অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। 

আরও পড়ুন, রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও

আরজিকরে ধর্ষণ ও খুনের ঘটনায় নিজের মেয়েকে হারিয়েছিলেন রত্না দেবনাথ। এবার বারুইপুরের ঘটনায় মুখ খুললেন তিনি। বললেন, খুবই খারাপ লাগার একটা অনুভূতি , মানে কী বলব, মানুষ অনুভূতি হারিয়ে ফেলেছে। চেতনার বিকাশ হচ্ছে না। মানুষ এত নীচের দিকে, একজন কিশোরী বলতে পারি আমরা, তার সঙ্গে এইরকম ঘটনা, এটা বেদনাদায়ক খুবই। আমাদের সরকার, যিনি মাত্র দুই মাস এসেছেন, আমি বলব এগুলি শক্তহাতে দমন করতে। ..কেন হবে ? এরকম সব অপরাধি যারা ধরা পড়বে, বিচার হবে, পুলিশ ঠিক করে তদন্তভার বহন করবে। যিনি এর আগে মুখ্যমন্ত্রী ছিলেন (মমতা বন্দ্যোপাধ্যায়– পূর্বতন সরকার), তাঁর আমলে যে দুর্নীতি হয়েছে, এটা তারই ফল।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.